ওপরের চোয়াল, নিচের চোয়াল, ঠোঁট, গালের ভেতরের দিক, ওপরের তালু, জিভ ও দাঁতের মাঝের জায়গা, দুই চোয়ালের শেষ অংশ–এই পুরো জায়গার ক্যানসারকে বলে মুখের কানসার বা ওরাল ক্যানসার।
মুখের ক্যানসারের কারণ
লক্ষণ
এ লক্ষণগুলো থাকা মানেই ক্যানসার নয়। অন্য রোগও হতে পারে। তবে এই উপসর্গগুলো থাকলে ক্যানসারের আশঙ্কা থাকে বহুগুণে বেশি। তাই সতর্ক থাকতে হবে।
রোগ নির্ণয়
প্রাথমিকভাবে ভালো করে রোগীর সমস্যার জায়গাটি দেখে করা হয় ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা। এরপর প্রয়োজন হলে বায়োপসি করতে হয়। বায়োপসি রিপোর্টে বোঝা যায় ক্যানসার আছে কি না। ক্যানসার কতটা ছড়িয়েছে বুঝতে সিটি স্ক্যান, এমআরআই করতে হয়।
চিকিৎসা
মুখের ক্যানসারের মূল চিকিৎসা হলো অপারেশন বা সার্জারি। তবে এ ক্ষেত্রে ক্যানসারের স্টেজ অনুযায়ী চিকিৎসার ধরন থাকে। স্টেজ ১, স্টেজ ২-এর মতো প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে সাধারণত শুধু অপারেশন করেই রোগীকে সুস্থ করা সম্ভব। বেশির ভাগ সময়ই অন্য কোনো চিকিৎসার সাহায্য নিতে হয় না। এ পর্যায়ে ক্যানসারের চিকিৎসায় সাফল্যের হারও বেশি। সময়মতো চিকিৎসকের কাছে না যাওয়ার কারণে বাংলাদেশে প্রাথমিক স্তরে খুব কম মানুষেরই ক্যানসার রোগ ধরা পড়ে। বেশির ভাগ রোগীরই স্টেজ ৩ বা স্টেজ ৪-এর মতো অ্যাডভান্সড স্টেজে রোগ নির্ণয় হয়। এই স্টেজের ক্যানসারে প্রথমে সার্জারি করা হয়। তারপর দেওয়া হয় রেডিওথেরাপি। রোগ খুব খারাপ অবস্থায় থাকলে রেডিওথেরাপির পাশাপাশি কেমোথেরাপি দেওয়া হয়।
খুবই অ্যাডভান্সড স্টেজ, যেখানে সার্জারি করার কোনো উপায় থাকে না, তখন দেওয়া হয় প্যালিয়েটিভ কেয়ার। এই চিকিৎসার মূল উদ্দেশ্য হলো, রোগীর যন্ত্রণা এবং উপসর্গের উপশম করে যতটা সম্ভব ভালো রাখা।
লেখক: চিফ কনসালট্যান্ট (ডেন্টাল ইউনিট), আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৮ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে