ইদানীং মিষ্টি খাবার দেখলেই খেতে ইচ্ছা করে? কিংবা অবসরে মিষ্টি খেতে ইচ্ছে করে? কিংবা কাজে মনোযোগ বসছে না? অথবা অল্প
কিছু করলেই অনেক ক্লান্ত লাগছে? এমন ভাব হলে বুঝতে হবে আপনার চিনি বা চিনিজাতীয় জিনিস খাওয়া হচ্ছে বেশি। আর বেশি মিষ্টিজাতীয় জিনিস খেলে পড়তে হবে বিপাকে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
মিষ্টি বেশি খাওয়া হলে কাজ করার ইচ্ছা ও শক্তি– দুটিই কমে যায়। অনেক সময় কাজে মনোযোগ দিতে সমস্যা হয়। রাতে ঘুম হয় না। অল্প পরিশ্রমেই অনেক ক্লান্ত লাগে। চিনিজাতীয় খাবারের প্রতি বেশি আকর্ষণ অনুভব করলে শুধু স্বাস্থ্যগতই নয়, ত্বকেরও সমস্যা হয়। অনেক সময় ত্বকে এমন কোনো সমস্যা হয়, যা আগে কখনো হয়নি। যেমন, ব্রণ বা অ্যালার্জি। যাঁরা ওজন কমানোর চেষ্টা করেন, তাঁদের চিনি খাওয়া বেশি হলে ওজন কমে না। এ ছাড়া বেশি চিনি খেলে রোগের প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং প্রদাহজনিত সমস্যা হয়।
এসব থেকে বাঁচতে হলে আপনাকে চিনি ও চিনিজাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। আর চিনি খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৯ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে