পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। জবাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াস হুমকি দিয়েছে, প্রয়োজনে বাজুমেকে ক্ষমতায় ফিরিয়ে আনতে তাঁরা নাইজারে সেনা মোতায়েন করবে। এই প্রেক্ষাপটে দেশটির অভ্যুত্থানকারীরা রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সহায়তা চেয়েছে।
দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকা (ইকোওয়াস) নাইজারে অভ্যুত্থানকারীদের আল্টিমেটাম দিয়ে বলেছে, আজ রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে তারা সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন দেবে। এরই মধ্যে ইকোওয়াসভুক্ত দেশগুলোর সামরিক বাহিনীর প্রধানেরা নাইজারে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে পরিকল্পনা করছেন। কবে, কখন, কোথায় এবং কীভাবে সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছেন তাঁরা।
ইকোওয়াসের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ভাগনারের সহায়তা চাইল অভ্যুত্থানকারীরা। অভ্যুত্থানকারীদের নেতা জেনারেল সালিফু মোদি প্রতিবেশী দেশ মালিতে সফরের সময় সেখানে ভাগনারের একজনের সঙ্গে আলাপ করেছেন। বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন বিষয়টির সঙ্গে পরিচিত ওয়াসিম নাসর নামে এক সাংবাদিক।
মালির তিনটি সূত্র এবং দেশটিতে থাকা ফরাসি কূটনীতিকদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ করে নাসর বলেছেন, ‘অভ্যুত্থানকারীদের তাদের (ভাগনার) প্রয়োজন। কারণ, তাঁরা (অভ্যুত্থানকারীরা) যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চায়।’ নাসর জানান, এখনো নিশ্চিত করে না জানালেও ভাগনার বিষয়টি বিবেচনা করছে।
এদিকে মোহাম্মদ বাজুমে নিজেকে জিম্মি বলে ঘোষণা করেছেন। তাঁর মুক্তি এবং তাঁকে পুনরায় ক্ষমতায় বসাতে আজ রোববার পর্যন্ত অভ্যুত্থানকারীদের সময় দিয়েছিল ইকোওয়াস। সেই আল্টিমেটাম বাস্তবায়িত না হলে সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেওয়া হয় ইকোওয়াসের পক্ষ থেকে। তবে বাজুমের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং তাঁরা যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে। জেনারেল মোদি বলেছেন, তাঁরা নিজেদের দেশকে ‘নতুন লিবিয়া’ হওয়ার হাত থেকে রক্ষায় যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নেবে।
আফ্রিকা মহাদেশে পশ্চিমা বিশ্বের কাউন্টার টেররিজমের অন্যতম সহযোগী দেশ ছিল নাইজার। তবে সাম্প্রতিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নেতারা রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। বিশ্লেষকদের ধারণা, ভাগনারের সহায়তা চাওয়া তারই একটি প্রমাণ। উল্লেখ্য, ভাগনার মালিসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে কাজ করছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে