
সম্প্রতি এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমেকে ক্ষমতাচ্যুত করা হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। পশ্চিম আফ্রিকায় পশ্চিমা বিশ্বের মিত্র বলে পরিচিত দেশটির ক্ষমতার এই পালাবদলকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাগিদ দিতে দেশটি সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের অভ্যুত্থানকারীদের গণতন্ত্র পুনরুদ্ধারের তাগিদ দিতেই দেশটি সফরে গিয়েছিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড। ২৬ জুলাই অভ্যুত্থানের পর এটি ছিল দেশটিতে কোনো মার্কিন কর্মকর্তার প্রথম সফর।
ভিক্টোরিয়া নুল্যান্ড সোমবার বলেছেন, তিনি নাইজারের রাজধানী নিয়ামেতে সামরিক বাহিনীর নেতা মুসা সালাউ বারমু ও তাঁর তিন কর্নেলের সঙ্গে ‘স্পষ্ট ও কঠিন’ আলোচনা করেছেন। নুল্যান্ড বলেন, তিনি নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট বাজুমে এবং সামরিক সরকারের স্বঘোষিত প্রধান আবদুর রহমানে চিয়ানির সঙ্গে দেখা করার অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে টেলিফোন ব্রিফিংয়ে তিনি সামরিক নেতাদের সঙ্গে তার আলোচনার একটি গুরুতর মূল্যায়নের প্রস্তাব দেন।
নুল্যান্ড বলেন, ‘তাঁরা (অভ্যুত্থানকারীরা) কীভাবে এগিয়ে যেতে চায়, সে বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বেশ দৃঢ়। তবে এটি নাইজারের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ এ সময় নুল্যান্ড সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি তাঁর দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি অভ্যুত্থানের নেতারা নাইজারের সাংবিধানিক শাসনব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক হন, তবে যুক্তরাষ্ট্র এতে সহায়তা করতে প্রস্তুত।’ এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, তারা অভ্যুত্থানের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং বাজুমেকে পুনর্বহাল করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে