আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এর মধ্যে দুজন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও—এর সদস্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কঙ্গোর সরকারি বাহিনীর সদস্য ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সম্প্রতি দেশটির উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমায় সন্ত্রাসী গোষ্ঠী এম-২৩ বিদ্রোহীদের আক্রমণের মুখোমুখি হয়। বিদ্রোহী গোষ্ঠীটি কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে চলতি জানুয়ারি থেকেই আক্রমণ তীব্র করেছে। বিদ্রোহীরা আরও কিছু এলাকা দখলও করেছে। এর ফলে জাতিসংঘ বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি সতর্কতা জারি করেছে।
দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে বলেছে, শুক্রবার পর্যন্ত এম-২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার ৯ জন সেনা নিহত হয়েছে। এর মধ্যে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিযুক্ত ছিলেন ২ দক্ষিণ আফ্রিকান সেনা এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর সেনাদের নিয়ে গঠিত জোটের ৭ সেনা নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সেনারা গোমায় দিকে অগ্রসর হতে থাকা বিদ্রোহীদের প্রতিরোধ করতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং এম-২৩ বিদ্রোহীরা পিছু হটেছে।’ জাতিসংঘের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই দুই ইউনিটের ৯ সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার এই শান্তিরক্ষীরা নিহত হন।
প্রতিবেশী দেশ মালাবির সেনাবাহিনীর মুখপাত্র এমানুয়েল মলেলেম্বা নিশ্চিত করেছেন, তাদের শান্তিরক্ষা বাহিনীর তিন সদস্য এম-২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের তিন সাহসী সৈন্যের মৃত্যুর কথা নিশ্চিত করছি, যারা ডিআরসিতে দক্ষিণ আফ্রিকা উন্নয়ন সম্প্রদায়ের স্যামিডিআরসি মিশনে অংশগ্রহণ করছিলেন।’
এম-২৩ বা মার্চ-২৩ হলো একটি সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীটি তুতসি জনজাতির সদস্যদের নিয়ে গঠিত। এই গোষ্ঠীটি কঙ্গোলিজ সেনাবাহিনী থেকে ১০ বছরেরও বেশি আগে বিদ্রোহ করে বের হয়ে এসেছিল। ২০২২ সালে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে কঙ্গোর পূর্বাঞ্চলে আরও এলাকা দখল করতে থাকে। ডিআরসি এবং জাতিসংঘ রুয়ান্ডাকে এম-২৩ বিদ্রোহীদের সৈন্য ও অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ করছে। তবে রুয়ান্ডা তা অস্বীকার করেছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে