পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোক রয়েছেন। পৃথক দুটি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, নাইজার সীমান্তবর্তী প্রদেশ সেনোর ফ্যালগৌন্তোতে সেনাবাহিনীর একটি কমব্যাট ইউনিটের ওপর অতর্কিত হামলা চালায় বিদ্রোহীরা। হামলায় ১০ জন সৈন্য, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলা শেষে ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জন বিদ্রোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পৃথক এক বিবৃতিতে আইভরি কোস্ট সীমান্তবর্তী বুরকিনা ফাসোর প্রদেশ ক্যাসকাডেসের গভর্নর জ্যঁ চার্লস দিট ইয়েনাপনো সোমে জানিয়েছেন, গত রোববার বিদ্রোহীদের হামলার পর ১৫ জন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে পাওয়া গেছে, তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।
গভর্নর আরও জানিয়েছেন, সশস্ত্র বিদ্রোহীরা ৮ নারী ও ১৬ জন পুরুষকে বহনকারী দুটি গাড়ি অপহরণ করে পালাচ্ছিল। পরে তাদের প্রতিহত করে সবাইকে উদ্ধার করা হয়েছে।
এই হামলা এমন সময়ে হলো, যখন বুরকিনা ফাসো এবং এর প্রতিবেশী দেশ মালি ও নাইজার আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে