মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে স্থিতিশীলতা রক্ষার্থে জাতিসংঘের বহুজাতিক মিশনের (এমআইইউএসএসএ) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকার বহোং এলাকায় শান্তিরক্ষীদের পরিবহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
আহত তিনজন বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তাঁরা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ারে এমআইইউএসএসএর হাসপাতালে নেওয়া হয়েছে।
মধ্য আফ্রিকায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও এমআইইউএসএসএর প্রধান মানকৌর দিয়ায়ে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সাধারণ নাগরিকদের রক্ষায় শান্তিরক্ষীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমে এক বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হওয়ার ২৪ ঘণ্টা পরই বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটল। গত বছর শান্তিরক্ষীদের উদ্দেশে তৃতীয় বোমা হামলা এটি। এসব হামলায় দেশটির পৃথক স্থানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার বিস্ফোরণের পর তানজানিয়ার শান্তিরক্ষীরা আক্রান্ত যানবাহনটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আচমকা অজ্ঞাত স্থান থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ হয়। শান্তিরক্ষীরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর জখম গুরুতর নয়।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৭ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে