আফ্রিকার দেশ কঙ্গোয় সশস্ত্র বাহিনী ও স্থানীয় উপজাতিদের মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ৫৬ জন। স্থানীয় সময় গত বুধবার কঙ্গোর পূর্বাঞ্চলের একটি শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কঙ্গো সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গোর এক পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একজন পুলিশ সদস্যকে পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে। পরে সেনাবাহিনী সেই ঘটনা দেখে বিষয়টি নিয়ন্ত্রণ করতে গেলে ছয়জন নিহত হয়।
এর পরপরই দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় স্থানীয় উপজাতিরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য বিদেশি সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরে কঙ্গোর সশস্ত্র বাহিনী বল প্রয়োগ করে বিক্ষোভ দমন করতে চাইলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেই ঘটনায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকার বলেছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে এবং ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, বিষয়টি তদন্ত করতে সামরিক বাহিনীর একটি কমিটি গঠন করা হয়েছে।
গোমার ইন্টারন্যাশনাল রেড ক্রসের স্থানীয় শাখা প্রধান অ্যান-সিলভি লিন্ডার বলেছেন, বিক্ষোভের পর তাদের ক্লিনিকে গুরুতর ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে অনেকে হাসপাতালে আসার আগেই মারা যায়।
পূর্ব কঙ্গোতে অবস্থিতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে এবং বলেছে, তারা সহিংসতার হুমকিতে উদ্বিগ্ন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৬ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে