
কয়েক ঘণ্টা জিম্মি থাকার পর হালের ক্রেজ ওয়ার্ডল গেমের মাধ্যমে মুক্ত হলেন ৮০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নারী তাঁর দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় তাঁর পরিবার বুঝতে পারে যে কিছু ঝামেলা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ডেনিস হোল্ট তাঁর বাড়িতে একা ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর ঘরে ঢুকে এক জোড়া কাঁচি দিয়ে ভয় দেখান।
পুলিশ জানায়, ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করা ওই ব্যক্তির নাম তৃতীয় এইচ ডেভিস। তাঁর বয়স ৩২। নগ্ন অবস্থাতেই তিনি ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করেন। জানালা ভেঙে ঢোকায় তাঁর শরীরে রক্ত ছিল।
পুলিশের ধারণা, ডেভিস মানসিক রোগে ভুগছেন।
হোল্ট জানান, ডেভিস তাঁকে আশ্বস্ত করেছিল যে সে তাঁর কোন ক্ষতি করবে না। কিন্তু পরে ডেভিস তাঁকে জোর করে বেসমেন্টে আটকে রাখে।
হোল্টের বড় মেয়ে মেরেডিথ হল্ট-ক্যাল্ডওয়েল থাকেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। তাঁর মা দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় বিষয়টি তিনি নজরে নেন।
পরে বিষয়টি শিকাগো পুলিশকে জানায় হল্ট-ক্যাল্ডওয়েল । পরে পুলিশ গিয়ে হোল্টকে উদ্ধার করে।
পুলিশ জানায়, একটি মারাত্মক অস্ত্রসহ বাড়িতে আক্রমণ ও অপহরণের চেষ্টার দায়ে ডেভিসের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।
তবে এমন জিম্মি অবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়ে বিস্মিত হোল্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল তৈরি করেছে ওয়ার্ডল গেমটি। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে