অতি সংক্রামক বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে পেরুর সমুদ্র উপকূলে ১৪ হাজারেরও বেশি পেলিক্যানের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস তথ্যানুসারে, অতি সংক্রামক এইচ৫এন১ এভিয়ান ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে পেলিক্যানের পাশাপাশি ব্লু-ফুটেড বুবি এবং অন্যান্য সামুদ্রিক পাখি মারা গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বার্ড ফ্লুর এই ঢেউ কানাডা থেকে শুরু হয়েছিল। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দেওয়া অনুসারে রেকর্ড বিশ্বে এখনো পর্যন্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে ৫ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। পেরুর সরকার তিনটি পেলিক্যানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস শনাক্ত হওয়ার পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্বাস্থ্য সতর্কতা জারি করে এবং এরপরই দেশটির উপকূলীয় অঞ্চলে হাজার হাজার মৃত পেলিক্যান পাওয়া গেছে।
ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার, ‘জাতীয় পর্যায়ে সম্পাদিত সর্বশেষ সরকারি প্রতিবেদন অনুসারে, দেখা যায় যে—বিপজ্জনক এইচ৫এন১ এভিয়ান ফ্লু ভাইরাসে ১৩ হাজার ৮৬৯ টিরও বেশি বন্য সামুদ্রিক পাখি মারা গেছে।’ মৃত পাখিগুলোর মধ্যে ১০ হাজার ২৫৭টি পেলিক্যান, ২ হাজার ৯১৯টি সি বুবি এবং ৬১৪টি ব্লু ফুটেড বুবি রয়েছে।
এদিকে, পেরুর জাতীয় কৃষি স্বাস্থ্য সংস্থা এসইএনএএসএ বলেছে, তাঁরা একটি পোলট্রি খামারে প্রথম বার্ড ফ্লু দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর উপকূলীয় লাম্বায়েক অঞ্চলের গ্যালিতো শহরটিকে আলাদা করে রেখেছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে