বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা বজায় রাখা এবং মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি পরিমাপে ডিজিটাল রাইটস সূচক প্রকাশ করে থাকে র্যাঙ্কিং ডিজিটাল রাইটস নামে একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটির প্রকাশ করা ২০২২ সালের সূচকে গুগল-মেটার মতো প্রযুক্তি জায়ান্টকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।
ডিজিটাল রাইটস সূচকে ৫৬ শতাংশ নম্বর নিয়ে শীর্ষস্থানে রয়েছে টুইটার। এর পরেই অবস্থানে রয়েছে অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু। এই প্রতিষ্ঠানটি প্রাপ্ত নম্বর ৫৪ শতাংশ। এরপরই ৫০ শতাংশ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছে মাইক্রোসফট। চতুর্থ এবং পঞ্চম স্থান দখলকারী গুগল ও মেটার পয়েন্ট যথাক্রমে ৪৭ এবং ৪৬ শতাংশ।
সামগ্রিকভাবে শীর্ষে থাকলেও পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়ে টুইটারের অবস্থান একটু নিচেই। ৫৬ শতাংশ নম্বর নিয়ে প্রতিষ্ঠানটি পঞ্চম অবস্থানে। টুইটারের সমান অর্থাৎ ৫৬ শতাংশ নম্বর নিয়ে চতুর্থ স্থানে গুগল এবং তার চেয়ে মাত্র ৩ শতাংশ নম্বর বেশি নিয়ে অর্থাৎ ৫৯ শতাংশ নম্বর নিয়ে তৃতীয় স্থানে ইয়াহু। ৬৫ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে মাইক্রোসফট। সামগ্রিকভাবে পঞ্চম অবস্থানে থাকলেও এই সূচকে শীর্ষস্থানটি মেটার দখলেই। প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৬৫ শতাংশ।
ডিজিটাল রাইটস প্রকাশিত ব্যবহারকারীদের মত প্রকাশের স্বাধীনতার সূচকে শীর্ষস্থানে রয়েছে টুইটার। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৬৪ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে থাকা গুগলের সঙ্গে টুইটারের নম্বরের ফারাক অনেক বেশি। সবচেয়ে বেশি মেটার সঙ্গে। ৪৪ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে গুগল। ৪২ শতাংশ নম্বর নিয়ে তৃতীয় স্থানে মাইক্রোসফট এবং ৪১ শতাংশ নম্বর নিয়ে চতুর্থ স্থানে কাকাও। এই তালিকায় পঞ্চম স্থানে থাকা মেটা টুইটারের চেয়ে ২৮ শতাংশ নম্বর কম পেয়েছে। মেটা এই সূচকে পেয়েছে মাত্র ৩৬ শতাংশ নম্বর।
ডিজিটাল রাইটস আরও একটি ক্ষেত্রের সূচক প্রকাশ করেছে। এই সূচকটি হলো গোপনীয়তা রক্ষা করা। এই তালিকায় সবার শীর্ষে রয়েছে ইয়াহু। প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৫৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপল পেয়েছে ৫৫ শতাংশ নম্বর। তালিকার তৃতীয় স্থানে রয়েছে টুইটার। প্রতিষ্ঠানটির প্রাপ্ত নম্বর ৫১ শতাংশ। চতুর্থ স্থানে থাকা মাইক্রোসফটের প্রাপ্ত নম্বর ৪৯ শতাংশ এবং পঞ্চম স্থানে থাকা গুগলের নম্বর মাত্র ৪৬ শতাংশ।
তুলনামূলকভাবে ডিজিটাল রাইটস সূচকে ভালো অবস্থানে রয়েছে টুইটার এবং ইয়াহু। সেই তুলনায় অনেক বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মাতৃপ্রতিষ্ঠান মেটার অবস্থান যথেষ্ট দুর্বল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে