
মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত শাইখ ড. ইউসুফ আল-কারজাভি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টের সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
শাইখ কারজাভি মিসরীয় ফিকাহবিদ ও ইসলামি চিন্তক। নব্বইয়ের দশকে মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ছিলেন। তখন থেকেই কাতারে নির্বাসিত জীবনযাপন করছেন। ইসলামি চিন্তকদের প্রভাবশালী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস-এর প্রতিষ্ঠাতা তিনি।
শাইখ কারজাভি আল-জাজিরা আরবির ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত আলোচনা করতেন। ২০১৩ সালে মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের কঠোর সমালোচনা করেছিলেন তিনি।
মুরসি প্রেসিডেন্ট হওয়ার আগে শাইখ কারজাভি মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন এবং আন্দোলনের সমর্থক ছিলেন। মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরোধিতার কারণে তিনি আর মিসরে ফিরতে পারেননি।
শাইখ কারজাভি তাঁর আধুনিক মনন, চিন্তা ও সংস্কারমূলক ফিকহি দৃষ্টিভঙ্গির জন্য মুসলিম বিশ্বে ব্যাপক সমাদৃত। তাঁর রচনা সংখ্যা ১৭০-এর অধিক। ১৯৯৪ সালে তিনি ইসলাম শিক্ষায় অবদানের জন্য মুসলিম বিশ্বের নোবেলখ্যাত ‘আন্তর্জাতিক বাদশাহ ফয়সাল সম্মাননা’ পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৩ ঘণ্টা আগে