মালয়েশিয়াকে মদিনা রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম বলেছেন, দেশের উন্নতি হতে হবে ইসলামি বিশ্বাস মূল্যবোধের ওপর ভিত্তি করে। আজ রোববার রাতে মালয়েশিয়ার সেলাঙ্গরে তুরাস ইসলামি ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘দারুল ইহসান বেরেসেলাওয়াত’ প্রোগ্রামে এ কথা বলেন তিনি।
আনওয়ার ইব্রাহিম বলেন, ‘কেবল বিভিন্ন আবিষ্কার নয়, দেশের উন্নয়ন অর্জন করতে হবে ইসলামি বিশ্বাস, মূল্যবোধ ও নৈতিকতার শক্তিতে।’ তিনি বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুসারে, আসুন আমরা আল-আমাল লিল্লাহি তালা বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং এর আন্তরিকতা বৃদ্ধি করে বাঁচি এবং একই সঙ্গে এই চেতনাকে এই দেশে আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করি।’
গত ২৬ মে শুরু হওয়া এই আয়োজনের অনুষ্ঠানটিতে সেলাঙ্গরের মেন্তেরি বেসার দাতুক সেরি আমিরুদিন শারি এবং মিসরের সাবেক গ্র্যান্ড মুফতি অধ্যাপক আলী জুমআহ উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাপনী এই অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল, এই অঞ্চলের মুসলমানদের দৈনন্দিন জীবনে তুরাস বা ধ্রুপদি ইসলামি গ্রন্থের অধ্যয়নের বিষয়টি পুনরুজ্জীবিত করা।
আনোয়ার মুসলমানদের সব পরিস্থিতিতে ও সব স্থানে ইসলামের চেতনাকে মূর্ত ও অনুশীলনে ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা অবশ্যই আন্তরিকতা থেকে হতে হবে এবং তা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র বা মন্ত্রণালয়ে বা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন যখনই হোক না।
এ সময় তিনি অনুষ্ঠানের আয়োজন করায় ‘দারুল ইহসান বেরেসেলাওয়াত’ আমিরুদ্দিন ও সেলাঙ্গর রাজ্য সরকারকে তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং তিনি বলেন, এ ধরনের আয়োজন নবী মুহাম্মদ (সা.)—এর প্রশংসা ও সম্মান করার জন্য মুসলমানদের সংকল্পকে উৎসাহিত করে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে