উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি, কেনাকাটা ও মদ্যপান নিষিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে এমনটি বলা হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইল ১৯৯৪ থেকে ২০১১ পর্যন্ত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ওই বছরই ১৭ ডিসেম্বর তিনি ৬৯ বছর বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। পরে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন তাঁর ছেলে কিম জং উন। বাবার মৃত্যুর পর থেকে প্রতিবছর তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কিম জং উন।
এ বছর উত্তর কোরিয়ার প্রাক্তন প্রশাসক কিম জং-ইলের দশম মৃত্যুবার্ষিকী হওয়ায় শোক পালন চলবে ১১ দিন। সাধারণত, প্রতি বছর ১০ দিনের শোক পালন করা হয়।
এপির প্রতিবেদনে বলা হয়, কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার থেকে উত্তর কোরিয়ায় কিম প্রশাসনের এই নিয়ম কার্যকর হয়েছে। কেউ এই নিয়ম অমান্য করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার এক নাগরিকের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলেছে, শোক পালনের দিনগুলোতে আত্মীয় মারা গেলে চিৎকার করে কান্না করা যাবে না পাশাপাশি সৎকারও করা যাবে না। সেই সঙ্গে এই সময় কারও জন্মদিন হলে তাও উদ্যাপন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে