
শীতের সৌন্দর্যের জন্য বিখ্যাত চীনের সিচুয়ান প্রদেশের একটি পর্যটন গ্রাম। কিন্তু এবার এই গ্রামের কর্তৃপক্ষ নকল তুষারের কারণে বিতর্কের মুখে পড়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিজেদের এলাকাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কর্তৃপক্ষ তুলা এবং সাবান-পানি দিয়ে নকল তুষার তৈরি করে রেখেছিলেন। মূলত লুনার নববর্ষের ছুটির সময়টিতে (জানুয়ারির শেষের দিকে) সত্যিকারের বরফ না পড়ায়, তড়িঘড়ি করে কৃত্রিমভাবে গ্রামটিতে ‘তুষার ঢাকা’ পরিবেশের সৃষ্টি করা হয়। তবে পর্যটকেরা অভিযোগ করেন, বরফের বদলে তুলা ব্যবহার করে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এক পর্যটক চীনা সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, ‘আমি প্রতারিত বোধ করছি। আমার সাধারণ জ্ঞানকে অপমান করা হয়েছে!’ অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘বর্তমান ইন্টারনেটের যুগে পর্যটন এলাকাগুলোকে অবশ্যই সততা বজায় রাখতে হবে। মিথ্যা প্রচারণা করলে শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।’
উইচ্যাটে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, তুলার চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে গ্রামটির বাড়ি-ঘরের ছাদ এবং বনের কিছু অংশ। ঘন তুষারের আবরণ মনে হলেও, আসলে তা ছিল নকল!
স্নো ভিলেজের ব্যবস্থাপনা অফিসের এক কর্মী স্বীকার করেছেন, জনরোষের কারণে কৃত্রিম বরফ সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘আগে প্রতি শীতেই এখানে তুষারপাত হতো। তাই এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় এবং ব্যাপক প্রচারণা চালানো হয়। তবে এবার আবহাওয়া আমাদের সহায় ছিল না।’
চেংদু স্নো ভিলেজ এক বিবৃতিতে বলেছে—তুষারাবৃত পরিবেশ তৈরির জন্য তুলা ব্যবহার করা হয়েছিল। কিন্তু এটি প্রত্যাশিত ফল দেয়নি এবং পর্যটকদের মনে খারাপ প্রভাব ফেলেছে।
কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পর্যটকদের অর্থ ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। পরবর্তীতে ওই পর্যটন কেন্দ্রটি বন্ধও করে দেওয়া হয়।
জানা গেছে, পর্যটকদের সঙ্গে এই ধরনের প্রতারণা চীনে প্রথমবার নয়। গত বছর হেনান প্রদেশের একটি বিখ্যাত জলপ্রপাতের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শুকনো মৌসুমে পানির প্রবাহ বাড়াতে সেখানে পাইপও ব্যবহার করা হয়।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে