আফগান তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারোভ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, কাজাখস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কাজিনফর্মের সঙ্গে সাক্ষাৎকারে আইবেক উল্লেখ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় তালেবান নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের তালিকা নিয়মিত হালনাগাদ করার জন্য কাজাখস্তান নিয়মিতভাবে প্রজাতন্ত্রে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর জাতীয় তালিকার একটি নিরীক্ষা পরিচালনা করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘের অনুশীলনের সঙ্গে তাল মিলিয়ে তালেবানকে এ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, তালেবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী হিসেবে স্বীকৃত সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত নয়।’
আইবেক স্মাদিয়ারোভ বলেন, ‘জাতিসংঘের অবস্থান এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতে কাজাখস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও যোগাযোগ গড়ে তোলা হবে।’
এ পদক্ষেপের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্তের ফলে কাজাখ ও আফগান সরকারের মধ্যে সংলাপ শুরুর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলতে পারে এ সিদ্ধান্ত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এ পদক্ষেপ আফগানিস্তানকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের হয়ে আসতে সহায়তা করবে এবং বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ায় দেশটির আরও যুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ছাড়া আফগান জনগণের জন্য মানবিক সহায়তার নতুন সুযোগ উন্মুক্ত হবে বলে আশা করছে মস্কো।
প্রায় দুই দশকের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে