
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে। দাবানলের ঝুঁকি বাড়তে থাকায় ভিক্টোরিয়া রাজ্যের কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রোববার ভিক্টোরিয়া রাজ্যের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে। রাজধানী মেলবোর্নে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে।
রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের মিলডুরা শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৭ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টায় তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৯১ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছে, যা জানুয়ারি মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রার থেকেও বেশি।
ব্যুরো অব মিটিওরলজির কর্মকর্তা মিরিয়াম ব্র্যাডবারি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) টেলিভিশনকে জানান, আজ রোববার ভিক্টোরিয়াতে তাপমাত্রা শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আগুনের বিপৎসীমা আরও বেশি অঞ্চলে বাড়তে দেখা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে ভিক্টোরিয়ার তিনটি অঞ্চলে এরই মধ্যে আগুন জ্বালানোতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব অঞ্চলে দাবানলের ঝুঁকি চরম পর্যায়ে রয়েছে। এ ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়া রাজ্যগুলোতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়।
সাধারণত এ সময় তীব্র তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকিতে থাকে অস্ট্রেলিয়া। গত কিছু মৌসুমে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে গত সপ্তাহে ভিক্টোরিয়ার গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দাবানলে অনেক বাড়িঘর ও কৃষিজমি পুড়ে যায়। এ কারণে আগুন জ্বালানোতে সতর্কতা জারি করেছে দেশটি।
এর আগে ২০১৯-২০ সালের ‘ব্ল্যাক সামার’ নামে অভিহিত দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের আয়তন সমান এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ৩৩ জন এবং মারা গিয়েছিল কোটি কোটি প্রাণী।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে