
মিয়ানমারের বাংলাদেশ-সংলগ্ন রাজ্য রাখাইনের উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করছে জান্তা বাহিনী। তবে দক্ষিণে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বাড়িয়েছে। এমনটাই জানিয়েছে রাখাইনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত রোববার মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইনের পার্বত্য অঞ্চলের শহর মাইবনের দুটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। সেখান থেকে তাদের রাজ্যের দক্ষিণ দিকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে, ‘জান্তা বাহিনী যদি আমাদের সঙ্গে লড়াই করে, তবে তারা নিশ্চিতভাবে হেরে যাবে, তাই আমরা যে শহরগুলো দখল করার চেষ্টা করছি, সেখান থেকে তারা আগেভাগেই নিজেদের ফাঁড়ি ও পাহাড়চূড়া পুড়িয়ে দিয়ে সেনা প্রত্যাহার করে নিচ্ছে।’
আরাকান আর্মি জানিয়েছে, মাইবন শহরের পার্বত্য অঞ্চলে ৪০২ ও ৪০৮ নম্বর ঘাঁটি দুটি ছেড়ে গেছে। যাওয়ার আগে গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তারা, সেখানকার অস্ত্র, গোলাবারুদ ও গোলন্দাজ ইউনিটসহ সবই পুড়িয়ে দিয়ে গেছে।
এএ আরও জানিয়েছে, তারা কেবল খালি হাতে বহনযোগ্য অস্ত্র হাতে করে নিয়ে গেছে। এ দুই ঘাঁটির সেনারা তিন কিলোমিটার উত্তর-পশ্চিমের হিন খা রাও গ্রামের দিকে গেছে। এ দুই ঘাঁটির সেনাদের বহন করতে জান্তা বাহিনী দুটি হেলিকপ্টার ব্যবহার করেছে। মোট চারবার করে যাতায়াত করেছে এই হেলিকপ্টার দুটি।
এদিকে উত্তরাঞ্চলের শহরগুলো থেকে সৈন্য প্রত্যাহার করলেও রাখাইনের দক্ষিণে শহর, গ্রাম এমনকি কৃষি খেত-খামারেও হামলা চালাচ্ছে আকাশ ও সমুদ্র থেকে। গত শনিবার জান্তার গোলাবর্ষণ ও বিমান হামলায় ৪ নম্বর কিং টেই ওয়ার্ডে দেড় শতাধিক বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া গত সপ্তাহের শেষ দিকেও দক্ষিণাঞ্চলের অন্য কয়েকটি শহরেও ব্যাপক হামলা চালিয়েছে জান্তা বাহিনী।
এদিকে, জান্তা বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে আরাকান আর্মি বলেছে, ‘জান্তার সামরিক বাহিনী এখনো রাখাইন রাজ্যে তাদের ব্যর্থ বাস্তবতাকে মেনে নিতে পারেনি এবং তাই তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ফ্যাসিবাদী সন্ত্রাসী পন্থা ব্যবহার করছে।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে