আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ সময় দেশটির প্রেসিডেন্ট কিম জং উন পরীক্ষাস্থলে উপস্থিত ছিলেন। দেশটির প্রতিরক্ষাব্যবস্থা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি দ্বন্দ্বের’ প্রস্তুতি হিসেবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উত্তর কোরিয়া জানিয়েছে, তাঁরা প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশে দেশটির এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় পাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। নতুন পরীক্ষিত এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার আগে পরীক্ষা করা হসং-১৭-এর একটি ‘নতুন ধরন’ সংস্করণ বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মতে, ক্ষেপণাস্ত্রটি পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। সমুদ্রে পতিত হওয়ার আগে ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬ হাজার ২৪৮ কিলোমিটার বা ৩ হাজার ৮৮০ মাইল উচ্চতা পাড়ি দিয়েছিল। এবং ৬৭ মিনিটের উড্ডয়নকালে ১ হাজার ৯০ কিলোমিটার, অর্থাৎ ৬৮০ মাইল দূরত্ব অতিক্রম করেছিল।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর প্রতিবেদন অনুসারে, জাপানা, কোরীয় উপদ্বীপে এবং এর আশপাশের অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা, পারমাণবিক যুদ্ধের বিপদ ও সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের অনিবার্যতার কারণে কিম এই পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট কিম জং ইন বলেছেন, ‘উত্তর কোরিয়ার এই নতুন কৌশলগত অস্ত্রের উত্থান পুরো বিশ্বকে আমাদের কৌশলগত সশস্ত্রবাহিনীর শক্তি সম্পর্কে আরও একবার স্পষ্টভাবে সচেতন করবে।’
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উৎক্ষেপণকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা করেছেন।
এর আগে, ২০১৭ সালে পরমাণু অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়া প্রথমবারের মতো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করে। সে সময় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানিয়েছিল।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১২ মিনিট আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩৩ মিনিট আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে