বৈদেশিক ঋণে জেরবার শ্রীলঙ্কা। দেউলিয়া ঘোষণার প্রস্তুতিও চলছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে বসেছে লঙ্কা সরকার।
এই বৈঠকের আগ মুহূর্তে নতুন মন্ত্রিসভা গঠন করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আজ সোমবার ১৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন তিনি।
তবে মন্ত্রিসভায় নতুন মুখগুলোর মধ্যে পরিবারের কোনো সদস্য নেই। যেখানে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রাজাপক্ষে পরিবারের পদত্যাগ দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করছে মানুষ।
অবশ্য প্রেসিডেন্টের বড় ভাই মাহিন্দ্রা রাজাপক্ষে প্রধানমন্ত্রী থাকছেন।
২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপ দেশটি এখন বিদ্যুৎ, জ্বালানি ও ওষুধ সংকটে ধুঁকছে। মূলত বৈদেশিক রিজার্ভে ব্যাপক ঘাটতির কারণে জরুরি পণ্যের আমদানি স্থবির হয়ে যাওয়াতে এ সংকট দেখা দিয়েছে।
এদিকে আজই আইএমএফের সঙ্গে আলোচনা শুরু করেছে রাজাপক্ষের সরকার। তবে বিশ্লেষকেরা মনে করছেন, শ্রীলঙ্কার এই অর্থনৈতিক বিপর্যয় থেকে উত্তরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে রাজনৈতিক অস্থিরতা।
দেশব্যাপী বিক্ষোভ শুরুর পর পর চলতি মাসেই মন্ত্রিসভা ভেঙে দেন প্রেসিডেন্ট। জাতীয় ঐক্যের সরকার গড়তে বিরোধী দলগুলোকে পার্লামেন্টে ডাকা হয়। তবে বিরোধী এবং ক্ষমতাসীন জোট উভয় পক্ষ থেকেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকালে নতুন মন্ত্রীরা শপথ নিয়েছেন।
এ মন্ত্রিসভায় আগের মাত্র পাঁচজন মন্ত্রী নিয়োগ পেয়েছেন। বাকিদের বেশির ভাগই ক্ষমতাসীন পডুজানা পেরামুনা দলের সদস্য।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে