
ইন্দোনেশিয়ায় বাজেটে কাটছাঁটসহ সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাজধানী জাকার্তাসহ প্রধান প্রধান শহরগুলোয় রাস্তায় নেমে আসেন তাঁরা।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ১৯ বিলিয়ন ডলার ব্যয় হ্রাসের নীতিকে ‘ডার্ক ইন্দোনেশিয়া’ হিসেবে আখ্যায়িত করছেন আন্দোলনকারীরা। তাঁদের আশঙ্কা, এমন পদক্ষেপ সরকারের সামাজিক সহায়তা নীতিকে দুর্বল করবে, যা তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।
রয়টার্সের খবরে বলা হয়, ঘন কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে এলেও বিক্ষোভ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যেই জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদসংলগ্ন সড়কে জড়ো হন তাঁরা। প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে আওয়াজ তোলেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের বলতে শোনা যায়, কথা বলতে পারলে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর প্রিয় বিড়ালটিও তাঁদের সঙ্গে যোগ দিত।
ভূমিধস জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চার মাস না পেরোতেই এমন বিক্ষোভের মুখে পড়েছেন প্রাবোও সুবিয়ান্তো। রাজপথের বিক্ষোভের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর বাজেট কাটছাঁট নীতির ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা।
সরকারের নীতিকে ডার্ক ইন্দোনেশিয়া নামকরণ প্রসঙ্গে ছাত্রনেতা হেরিয়ান্তো বলেন, দেশ অন্ধকারের মধ্যে রয়েছে। সরকারের নীতিগুলো অস্পষ্ট এবং সেগুলো গণবান্ধব নয়। এমন বিবেচনা থেকেই এই নামকরণ করা হয়েছে।
ব্যয় সংকোচনের মাধ্যমে বেঁচে যাওয়া অর্থ বিভিন্ন নীতি বাস্তবায়নে, বিশেষ করে স্কুলগুলোয় পুষ্টিকর মধ্যাহ্নভোজ দেওয়ার কাজে খরচ করতে চায় সরকার। তবে সরকারের এমন নীতির সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, এই পদক্ষেপের ফলে একদিকে টিউশন ফি বেড়ে যাবে; অন্যদিকে শিক্ষকদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে