
বন্যায় ক্ষতিগ্রস্ত ভ্যালেন্সিয়া অঞ্চল পরিদর্শনে গিয়ে আজ রোববার বিক্ষুব্ধ একদল মানুষের মুখোমুখি হয়েছে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। সাম্প্রতিক প্রলয়ংকরী বন্যায় এই অঞ্চলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল বিক্ষুব্ধ মানুষ রাজা ফিলিপকে ‘হত্যাকারী’ এবং ‘লজ্জা’ বলে চিৎকার করছে। বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি, রাজার কাছে এমন জবাবদিহিও চাইছিল বিক্ষুব্ধ জনতা।
এ বিষয়ে বিবিসি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিভিন্ন অঞ্চল কাদায় পুরো ঢেকে গেছে এবং ভাঙাচোরা গাড়ি আর ধ্বংসস্তূপ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।
সাম্প্রতিক এই বন্যায় স্পেনে ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ। উদ্ধারকর্মীরা এখনো বেঁচে থাকা মানুষ এবং মৃতদেহ উদ্ধারের আশায় ভূগর্ভস্থ গাড়ি পার্ক এবং টানেলগুলোতে চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছেন।
বন্যার পরে এই বিষয়ে সতর্কতার অভাব এবং কর্তৃপক্ষের অপর্যাপ্ত সহায়তার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজা ফিলিপ এবং রানি লেটিজিয়া ভ্যালেন্সিয়ার পাইপোর্টা অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন। এই শহরটি বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় গত শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ওই এলাকায় আরও ১০ হাজার সৈন্য, পুলিশ কর্মকর্তা এবং সিভিল গার্ড পাঠানোর নির্দেশ দিয়েছেন। বন্যায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে গুরুতর সমস্যা এবং ঘাটতির কথাও স্বীকার করেছেন প্রধানমন্ত্রী।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১২ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে