রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে বসবাসরত ইহুদিদের প্রতি বার্তা পাঠিয়েছেন। ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পাসওভার বা পেসেক বা নিস্তার পর্ব উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। ক্রেমলিনের ওয়েবসাইটে এই বার্তা প্রকাশিত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ইহুদি সম্প্রদায়ের কাছে লিখিত চিঠিতে পুতিন শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘আন্তজাতিগত ও আন্তধর্মীয়’ সংলাপ এগিয়ে নিতে রুশ ইহুদিদের গুরুত্বের ওপর জোরআরোপ করেছেন।
ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পাসওভার বা পেসেক বা নিস্তার পর্ব। সপ্তাহজুড়ে চলে এই উৎসব। মূলত মিসরীয় শাসন থেকে ইহুদি জাতির মুক্তির সময়টাকে স্মরণীয় করে রাখতেই এই উৎসব উদ্যাপন করা হয়। চলতি বছরের পাসওভার উৎসব শুরু হবে আগামী ২২ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল রাত পর্যন্ত।
বার্তায় পুতিন বলেছেন, ‘এই প্রাচীন ছুটির দিনটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে সম্মানিত। এই দিন ইহুদি জনগণের ইতিহাসে উল্লেখযোগ্য মাইলফলকগুলোর একটি অনুস্মারক হিসেবে কাজ করে। এই দিন তাদের শতাব্দীর পুরোনো দাসত্ব থেকে মুক্তি ও দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা অর্জনের দিন। এটি মঙ্গল ও ন্যায়বিচারের আদর্শের বিজয়ের প্রতীক।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়ার ইহুদি সম্প্রদায় আন্তজাতিগত ও আন্তধর্মীয় সংলাপ এগিয়ে নিতে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা সক্রিয়ভাবে তরুণ প্রজন্মের লালনপালন, শিক্ষামূলক কার্যক্রম, পরোপকারী, দাতব্য কাজে নিয়োজিত এবং পবিত্র আধ্যাত্মিক, নৈতিক ও পারিবারিক মূল্যবোধ সংরক্ষণকে অগ্রাধিকার দেয়।’
উল্লেখ্য, ইহুদিদের আন্তর্জাতিক সংগঠন জিউয়িশ এজেন্সি ফর ইসরায়েলের হিসাব অনুসারে, রাশিয়ায় ২০২১ সালে ১ লাখ ৫০ হাজার ইহুদি বাস করত। সে সময় ইহুদি জনসংখ্যার আবাসস্থলের বিচারে রাশিয়া বিশ্বের সপ্তম শীর্ষ ইহুদি জনগোষ্ঠীর দেশ ছিল।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৭ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে