
ফিনল্যান্ডের কোস্ট গার্ড দাবি করেছে, গত এপ্রিল থেকেই বাল্টিক সাগরে তাদের স্যাটেলাইট নেভিগেশন সিগন্যালে ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সাগর দিয়ে চলাচল করা ট্যাংকারগুলো রাশিয়ায় ভ্রমণ গোপন করার জন্য তাদের অবস্থানের তথ্য স্পুফ করছে।
গত সপ্তাহে ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী লুলু রানে বলেছেন—ফিনল্যান্ড বিশ্বাস করে, ন্যাভিগেশনে ব্যবহৃত গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) এবং জিপিএস সিগন্যালে ফিনল্যান্ড এবং বাল্টিক সাগরে শনাক্ত করা ঝামেলার পেছনে রয়েছে রাশিয়া।
ফিনল্যান্ডের কোস্ট গার্ড বলেছে, ফিনল্যান্ড উপসাগরে গত এপ্রিল থেকেই তারা ক্রমবর্ধমানভাবে জিএনএসএস জ্যামিং শনাক্ত করছে। এর ফলে জাহাজগুলোর পথ হারানোর মতো ঘটনা ঘটছে। এভাবে পথ হারিয়ে কোনো দ্বীপ কিংবা অগভীর পানির কাছাকাছি চলে আসার মুহূর্তে জাহাজগুলোকে সতর্ক করতে হয়েছে ফিনিশ কর্তৃপক্ষকে।
ফিনল্যান্ডের উপসাগরীয় কোস্টগার্ড কমান্ডার পেক্কা নিটিলা রয়টার্সকে বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা এটাও দেখেছি, এআইএস ডিভাইসগুলো ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছে এবং এইভাবে অবস্থানের তথ্য অনলাইন লোকেশন সিস্টেমে জাল করা হয়েছে। জাহাজের জন্য একটি ভুল অবস্থান দেখানো হয়েছে।’
রাশিয়া অবশ্য অতীতে এ ধরনের যোগাযোগ ও স্যাটেলাইট নেটওয়ার্কে হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে।
নিটিলা দাবি করেছেন—স্পুফিং একটি নতুন ঘটনা, যা সেন্ট পিটার্সবার্গের আশপাশের রুশ বন্দর পরিদর্শনকারী বিভিন্ন ট্যাংকারের দ্বারা সংঘটিত হয়েছে। এ ধরনের ঘটনা অন্তত ১০ বার শনাক্ত করেছে ফিনিশ কোস্টগার্ড। বিষয়টির উদাহরণ দিতে গিয়ে নিটিলা বলেন, ‘যদি রাশিয়ার তেল কেনা কোনো দেশ দেখাতে না চায় যে, তারা রাশিয়া থেকে তেল কিনেছে, তাহলে বিক্রেতা কিংবা তেল বহন করা জাহাজটি স্পুফিং ব্যবহার করে দেখাতে পারে যে, জাহাজটি রাশিয়ায় সফর করেনি।’

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে