রাশিয়া ও বেলারুশের সম্মিলিত আক্রমণ মোকাবিলায় প্রস্তুত কিয়েভ। বুধবার, ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র এ কথা জানিয়েছেন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষার লক্ষ্যে বড় ধরনের মহড়া চালাচ্ছে। তারই প্রতিক্রিয়ায় কিয়েভ নিজেদের অবস্থান জানাল।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র বলেছেন, ‘বেলারুশের সশস্ত্র বাহিনী যদি ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যোগ দেয়, তবে তা মোকাবিলায় প্রস্তুত কিয়েভ।’
ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রে দেমশেঙ্কো বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন যেকোনো সময় ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশ প্রজাতন্ত্রের সেনাবাহিনীকে যুদ্ধে নামাতে পারে—এমন সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না। অতএব, আমরা প্রস্তুত।’
ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই বেলারুশ সীমান্তে আমাদের অবস্থান শক্তিশালী করা হয়েছে।’
তবে মহড়ার ব্যাপারে বেলারুশ জানিয়েছে, তাদের সামরিক বাহিনী মহড়া কেবল নিজেদের সক্ষমতা পরীক্ষার জন্যই। এই মহড়া প্রতিবেশীদের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি।
বেলারুশের সঙ্গে যৌথ মহড়ার পরপরই গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এই মহড়া রাশিয়াকে সরাসরি বেলারুশ থেকে ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সমাবেশ করার সুযোগ দিয়েছিল। তবে প্রথম পর্যায়ে রাশিয়ার আক্রমণ বেলারুশসংলগ্ন ইউক্রেনীয় এলাকাগুলোতে হলেও পরে ক্রমেই তা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত হয়।
এদিকে, মলদোভায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন্ট লগসডন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং বন্দুকের মুখে ইউরোপের মানচিত্র নতুন করে আঁকার চেষ্টা বিশ্বজুড়ে বড় উদ্বেগের কারণ। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের হাতে এমন কোনো প্রমাণ নেই, যা দিয়ে প্রমাণ করা যায় যে মস্কো ইউক্রেনের যুদ্ধ মোলদোভায় প্রসারিত করতে চায়।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে