রোম (ইতালি) : করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ইতালি সরকার ৪ হাজার কোটি ইউরোর (৪৮৮০ কোটি মার্কিন ডলার) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশটির সরকার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেওয়া লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় ও সার্বিক অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে এই প্যাকেজ ঘোষণা করার কথা।
করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে প্রতিটি দেশকেই বিশেষ উদ্যোগ নিতে হচ্ছে। বিশ্বের প্রায় সব দেশ এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রণোদনার মতো উদ্যোগ নিয়েছে। ইতালিও এর বাইরে নয়। তারাও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর ফলে আগে থেকেই আর্থিক সংকটে থাকা দেশটির বাড়তি ব্যয় করতে হচ্ছে। এর ফলে দেশটির বাজেট ঘাটতির পরিমাণ মোট দেশজ উৎপাদনের ১১ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২০ সালে এই ঘাটতির হার ছিল সাড়ে ৯ শতাংশ।
রোমের রাষ্ট্রীয় ঋণের পরিমাণ এমনিতেই বেশি। মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বিদ্যমান অবস্থা অব্যাহত থাকলে চলতি বছর এই ঋণের হার জিডিপির ১৫৯ দশমিক ৮ শতাংশে গিয়ে পৌঁছাবে বলে এক পূর্বাভাসে বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতির মুখে দেশটি আর কখনোই পড়েনি।
এই অবস্থার মধ্যেই আজ বৃহস্পতিবার ইতালির মন্ত্রিসভায় নতুন প্রণোদনা প্যাকেজ অনুমোদন পাওয়ার কথা। কোভিড–১৯ মহামারি শুরুর পর থেকে ইতালি এখন পর্যন্ত আর্থিক প্রণোদনা বাবদ ২০ হাজার কোটির বেশি ইউরো বরাদ্দ দিয়েছে। এই ক্রমবর্ধমান সরকারি ব্যয় দেশটির বিদ্যমান আর্থিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। তারপরও ব্যবসা খাতকে বাঁচাতে এ ছাড়া আর কোনো উপায় তার সামনে নেই। নতুন করে ৪ হাজার কোটি ইউরো প্রণোদনা তহবিলের ১৮০০ কোটিই যাবে ব্যবসা খাতে। কর্মসংস্থান বাবদ বরাদ্দ থাকছে ৫০০ কোটি ইউরো। যেসব প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ দেবে বা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে, তারা এই বরাদ্দ থেকে অর্থ সহায়তা পাবে বলে দেশটির শ্রম মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। স্বাস্থ্য খাত পাবে ২০০ কোটি ইউরোর বরাদ্দ, যা মূলত করোনার টিকা প্রয়োগ কার্যক্রম বেগবান করতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, ইতালির মোট জনসংখ্যার ১৫ শতাংশ এখন পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছে। আর প্রথম ডোজ নিয়েছে অন্তত—এমন লোকের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ।
নতুন এই প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্রীয় জামানতের মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঋণ পরিশোধের ক্ষেত্রে বাড়তি সময় পাবেন। আগামী জুন মাস পর্যন্ত ঋণ পরিশোধের কোনো চাপ তাদের ওপর থাকবে না। আর জুলাই থেকে এই বছরের শেষ পর্যন্ত ঋণের শুধু সুদ পরিশোধ করলেই চলবে সংশ্লিষ্টদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩০ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে