যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির দলীয় নেতা নির্বাচনের সময় যত দ্রুত ঘনিয়ে আসছে বিতর্ক তত বাড়ছে। সর্বশেষ এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি তাঁর দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছেন, নেতা নির্বাচনে ঋষি সুনাককে ছাড়া যে কাউকে সমর্থন করুন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ৭ জুলাই দলীয় নেতার পদ থেকে পদ থেকে পদত্যাগ করেন বরিস জনসন। সে সময় তাঁর মন্ত্রিসভার অর্ধশতাধিক মন্ত্রী একযোগে পদত্যাগ করলে দলীয় প্রধানের পদ ছাড়তে বাধ্য হন তিনি। তবে কনজারভেটিভ পার্টির পরবর্তী দলীয় প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
বরিস জনসনের দলীয় প্রধানের পদ থেকে অপসারণের পেছনে অনেকেই ঋষি সুনাককেই দায়ী করে আসছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসনের সমর্থকেরা দলের মধ্যে ঋষি সুনাকের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে।
বরিস জনসনের ঘনিষ্ঠ একটি সূত্র দ্য টাইমসকে জানিয়েছে, ‘বর্তমানে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে থাকা প্রতিটি মানুষ ঋষি সুনাককে অপছন্দ করে। এটি খুবই ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা। এটি খুবই অপমানজনক (দলীয় প্রধানের পদ হারানো) বরিসের জন্য। তাঁরা কেউই বরিসের দলীয় পদ হারানোর জন্য সাজিদ জাভিদকে দায়ী করে না। তাঁরা দায়ী করে ঋষিকে। তাঁদের ধারণা, ঋষি দীর্ঘ সময় ধরে বরিসকে অপসারণের পরিকল্পনা করেছেন।’
এদিকে, বরিস ঋষি সুনাককে সমর্থন না দিতে আহ্বান জানালেও এখন পর্যন্ত দলীয় নেতা নির্বাচনে তিনিই এগিয়ে রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে