
রাশিয়া সেই ১৯৪৫ সালের পর থেকেই ইউরোপে বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সাক্ষাৎকারে সাংবাদিক সোফি রথকে তিনি বলেন, সব তথ্য-প্রমাণ এটাই প্রমাণ করেছে যে রাশিয়া ১৯৪৫ সালের পর থেকে ইউরোপে যুদ্ধের পরিকল্পনা করছে। ইতিমধ্যে তার কিছু লক্ষণ প্রকাশিত হতে শুরু করেছে।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জনসন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার মাধ্যমে রাশিয়া একটি আগ্রাসন শুরু করতে চায়। এতে মানুষের জীবন যে অযথাই খরচ হয়ে যেতে পারে, তা মানুষকে বুঝতে হবে।
বিশ্বনেতাদের একটি বার্ষিক সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে গেছেন বরিস জনসন। সেখান থেকেই শনিবার বিবিসিকে সাক্ষাৎকার দেন তিনি। ইউক্রেনে রাশিয়ার হামলা আসন্ন কি না—এমন প্রশ্ন করা হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গোয়েন্দাদের তথ্য-প্রমাণ দেখে আমি আসলে ভয় পাচ্ছি। সব তথ্য-প্রমাণ এটাই ইঙ্গিত করছে যে হামলা আসন্ন। এটা লুকানোর কিছু নেই। রাশিয়ার পরিকল্পনার লক্ষণ ইতিমধ্যে প্রকাশিত হতে শুরু করেছে।
বরিস জনসন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ বাহিনী শুধু পূর্ব দিক থেকে ডনবাস হয়ে ইউক্রেনে প্রবেশেরই পরিকল্পনা করছে না, বরং বেলারুশ ও কিয়েভের আশপাশের এলাকা থেকেও প্রবেশ করছে।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি রোববার বিবিসি ওয়ানের সানডে মর্নিং প্রোগ্রামে প্রচারিত হয়।
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, অন্তত ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার রুশ সৈন্য রাশিয়া ও প্রতিবেশী বেলারুশসহ ইউক্রেনের সীমান্তে অবস্থান করছে। যেকোনো সময় রুশ সেনারা ইউক্রেন হামলা চালাতে পারে। গতকাল শনিবার সকালে দেশটির রাশিয়া সীমান্তবর্তী এলাকায় দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের দনেৎস্ক ও লুহানস্কের বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ওই দুই সেনার মৃত্যু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে