ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার গোপন অভিযান থেকে যুক্তরাজ্যের জলসীমা রক্ষা করার জন্য ব্যবস্থা জোরদার করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইয়ান্টার নামে রাশিয়ার গুপ্তচর জাহাজটিকে এই সপ্তাহে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যেতে দেখা গেছে। চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি ব্রিটিশ নৌবাহিনীর এইচএমএস সমারসেট জাহাজকে পাশ কাটিয়ে যায়।
ব্রিটিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, ইয়ান্টার জাহাজটি গত নভেম্বরে প্রথমবারের মতো ব্রিটিশ জলসীমায় প্রবেশ করেছিল এবং সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিঘ্ন ঘটিয়েছিল। পরে একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্ক করা হলে এটি যুক্তরাজ্যের জলসীমা ছেড়ে ভূমধ্যসাগরের দিকে যায়। কিন্তু দ্বিতীয়বারের মতো এটি আবারও ফিরে এসেছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং বাল্টিক সাগরে আরও কয়েকটি ঘটনার পর আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সন্দেহজনক গতিবিধির তীব্র উদ্বেগের মধ্যেই এবার যুক্তরাজ্যের দাবিটি সামনে এল।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কেবল (তার) এবং অন্যান্য অফশোর অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে যুক্তরাজ্য। ন্যাটোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য সামুদ্রিক টহল জোরদারের পাশাপাশি তারা নজরদারি বিমানও সরবরাহ করছে।
হিলি বলেন, ‘পুতিনের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আমরা জানি, তোমরা কী করছো এবং ব্রিটেনকে রক্ষা করার জন্য আমরা জোরালো পদক্ষেপ নিতে পিছপা হব না।’
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নর্ডিক ওয়ার্ডেন নামে পরিচিত একটি উন্নত এআই সিস্টেম মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন হিলি। গত ডিসেম্বরেই এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের মধ্যকার সমুদ্রতলে তারের ক্ষতি হলে ব্রিটিশ সরকার এই ঘোষণা দিয়েছিল।
হিলি আরও বলেন, ‘আমাদের যৌথ বাহিনী এবং ন্যাটো মিত্রদের পাশাপাশি, আমরা রাশিয়ান জাহাজ এবং বিমান যেন যুক্তরাজ্য বা ন্যাটো অঞ্চলের কাছাকাছি গোপনে চলাচল করতে না পারে তা নিশ্চিত করার প্রক্রিয়া জোরদার করছি।
‘আমরা পুতিনের নির্দেশিত ক্ষতিকারক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখব। ইউক্রেনে অবৈধ আক্রমণের জন্য তাঁর অর্থায়ন রোধ করতে রাশিয়ার ছায়া নৌবহরের ওপর কঠোর ব্যবস্থা নেব।’
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে একটি ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাজ্যের বিবৃতিতে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
৩ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৫ ঘণ্টা আগে