
স্পেনের রাজা ফিলিপ ও রানি লেটিজিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে ভ্যালেনসিয়া রাজ্য পরিদর্শনে গিয়েছিলেন। রাজ্যটিতে যাওয়ার পরপরই তাঁরা স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন। উত্তেজিত বাসিন্দারা তাঁদের ওপর কাদা ও ডিম ছুড়তে শুরু করেন।
তবে তাঁরা পিছু হটেননি। বাসিন্দারা গালমন্দ আর ডিম ছোঁড়া সত্ত্বেও তাঁদের খবর নিয়েছেন। দেশটিতে বন্যায় ২০০ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
গতকাল রোববার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং আঞ্চলিক গভর্নর কার্লোস ম্যাজনের সঙ্গে ভ্যালেনসিয়া শহর পরিদর্শনে যান রাজা ফিলিপ। সেখানে যাওয়ার পরই তার বিরুদ্ধে খুনি খুনি স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বন্যার জন্য স্থানীয়রা প্রশাসনের দুর্বলতাকে দায়ী করেছেন।
ঘটনাস্থলে গিয়ে ছবি তোলার জন্য তারা প্রস্তুতি নেওয়ার পরই উত্তেজিত বাসিন্দারা তাদের ওপর কাদা ও ডিম ছুড়তে শুরু করে। একপর্যায়ে রাজা, আঞ্চলিক গভর্নর এবং প্রধানমন্ত্রীকে তাঁরা অপমান করেন। এ সময়ে তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা ছাতা খুলে ছুড়ে মারা ডিম থেকে তাদের রক্ষায় চেষ্টা করেন।
বাসিন্দাদের অপমান উপেক্ষা করেও রাজা ফিলিপ একজনের সঙ্গে কথা বলেন। এ সময় তার মাথা থেকে ছাতা সরিয়ে নেওয়া হয়। পুলিশ উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেন। অন্যদিকে রানি লেটিজিয়াও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
স্পেনে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১৪ জন নিহত হয়েছে। সম্প্রতি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭০ বছর বয়সী ওই নারীর মরদেহ তার ঘর থেকে ১২ কিলোমিটার দূরে পাওয়া যায়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে