বৈশ্বিক অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য পুতিনই দায়ী—পশ্চিমাদের এমন দাবি নিয়ে ব্যঙ্গ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তিনিই যে বিশ্বে চলমান অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য দায়ী তা নিশ্চিত করতেই পশ্চিমা বিশ্বের সঙ্গে ‘গভীর আলোচনায়’ বসবেন তিনি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার টেলিভিশনে সম্প্রচারিত পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যকার এক বৈঠকে এই ব্যঙ্গ করেন পুতিন। বৈঠকে পুতিন বলেন, পশ্চিমাদের অবরোধ প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি ভালো করছে।
এ সময় লুকাশেঙ্কো বলেন, পশ্চিমা অবরোধ প্রচেষ্টা সত্ত্বেও দুই দেশই ভালো করছে। বরং আত্ম-উন্নয়নের দিয়ে মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছে। পশ্চিমা অবরোধ দুই দেশের জন্য শাপে বর হয়েছে উল্লেখ করে লুকাশেঙ্কো পুতিনকে বলেন, ‘অর্থনীতির ক্ষেত্রে আমাদের আত্ম-উন্নয়নের যে সুযোগ এসেছে তা মূলত পশ্চিমা অবরোধের কারণেই। এ জন্য তাঁদের ধন্যবাদ।’ জবাবে মৃদু হেসে পুতিন এতে সায় দেন।
পরে লুকাশেঙ্কো আরও বলেন, ‘পশ্চিমা বিশ্বে যা ঘটেছে তা হলো—তাঁরা তাঁদের গণমাধ্যমের খবরে খুব বেশি মাত্রায় বিশ্বাস করে আমাদের খাটো করে দেখেছিল। তাঁদের দেশের মুদ্রাস্ফীতির জন্য তাঁরা পুতিনকে দুষছে, সবকিছুর জন্যই তাঁরা পুতিনকে দোষারোপ করছে।’ পুতিন এ সময়ও হেসে সায় দেন।
পরে পুতিন হাস্যকর ভঙ্গিতে বলেন, ‘এই বিষয়ে আমরা তাঁদের সঙ্গে গভীর আলোচনায় বসব।’ জবাবে, লুকাশেঙ্কো হেসে বলেন, অবশ্যই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
১১ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
১ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৪ ঘণ্টা আগে