হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। ৯০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছে ৪৭টি, যা ২০১৯ সালের নির্বাচনের চেয়ে সাতটি বেশি। ৩৭টি আসন নিয়ে বিরোধী দলে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন, কংগ্রেসের দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে আগেভাগেই উল্লাস শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, কংগ্রেস নয় রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোট গণনার প্রথম দিকে বিজেপি বেশ খানিকটা পিছিয়ে ছিল, এগিয়ে ছিল কংগ্রেস। সকালে সাড়ে দশটার আগে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় ও কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভিন্ন চিত্র দেখা যায়। সে সময় বিজেপির কার্যালয় ছিল থমথমে, বিপরীতে কংগ্রেসের কার্যালয় ছিল উচ্ছ্বাসমুখর। কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে এই অবস্থা নাটকীয়ভাবে পাল্টে যায়।
বিভিন্ন বুথফেরত জরিপে বলা হয়েছিল, হরিয়ানায় কংগ্রেস বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে দলটি আসনের বিচারে না জিতলেও ভোটের বিচারে ঠিকই জিতে গেছে। দলটি একা মোট কাস্ট হওয়া ভোটের ৪১ শতাংশ ভোট পেয়েছে এবং বিজেপি পেয়েছে ৩৯ দশমিক ১৬ শতাংশ ভোট।
দিনের শুরুতে কংগ্রেসের দিল্লি কার্যালয়ে পটকা ফাটানো, মিষ্টি-জিলাপি বিতরণ শুরু করেছিল নেতা-কর্মীরা। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। কংগ্রেস কার্যালয় হয়ে পড়ে থমথমে এবং বিজেপির কার্যালয়ে শুরু হয় পটকা ফাটানো ও মিষ্টি বিতরণ উৎসব।
এর আগে, ২০১৯ সালের নির্বাচনে হরিয়ানায় বিজেপি ৪০টি আসন জিতেছিল এবং কংগ্রেস পেয়েছিল ৩১টি আসন। তবে এবার বিজেপি এবং কংগ্রেস দুই দলই আগেরবারের চেয়ে বেশি আসন পেয়েছে। গতবার যেমন অন্যান্য দলগুলো দুই চারটি করে আসন পেলেও এবারে এই বড় দুই দলই বেশির ভাগ আস দখল করেছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে