কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বিভিন্ন আলাপ চলছে। নেতা-কর্মীদের একটি বড় অংশের আস্থা এখনো রাহুল গান্ধীর ওপর। তবে তিনি আপাতত না করে দিয়েছেন। এই অবস্থায় পরবর্তী করণীয় নিয়ে আগামী রোববার বৈঠকে বসতে যাচ্ছে দলটির ওয়ার্কিং কমিটি।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, এই বৈঠকেই ঠিক হবে সভাপতি নির্বাচনের দিন-তারিখ। দলের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। তবে বৈঠকে সশরীরে হাজির থাকছেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক সভাপতি রাহুল গান্ধী বা সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তাঁর সঙ্গেই গিয়েছেন রাহুল ও প্রিয়াঙ্কা।
এক টুইটে কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভেনুগোপাল বলেছেন, ‘তাঁরা সবাই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। বিদেশ থেকে বৈঠকে সভাপতিত্ব করবেন সোনিয়া।’
এদিকে, ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটির প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জলঘোলা চলছেই। প্রবীণ কংগ্রেস নেতারা এখনো সমানে চাপ দিয়ে চলেছেন দলের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে দায়িত্ব গ্রহণের জন্য। কিন্তু রাহুল কিছুতেই রাজি নন। এমনকি, গান্ধী পরিবারের কেউ কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হন এটাও তিনি চান না বলে প্রচার করা হচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে।
এই অবস্থায় প্রবীণ কংগ্রেস নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাহুলের হয়ে প্রচার শুরু করেছেন। তাঁর মতে, ‘দলকে একমাত্র রাহুলের নেতৃত্বই বাঁচাতে পারে বলে মনে করে কংগ্রেস কর্মীরা।’ তবে গান্ধী পরিবারের কেউ রাজি না হলে অশোক নিজেও কংগ্রেস সভাপতি হতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে।
গত ২১ আগস্ট থেকে শুরু হয়েছে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া। দলের নির্বাচনের ভারপ্রাপ্ত কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার বিষয়ে তাঁরা বদ্ধপরিকর। বেশির ভাগ কংগ্রেস কর্মীই রাহুল গান্ধীকেই সভাপতি হিসেবে চাইলেও তিনি তা মানতে রাজি নন। রাহুল গান্ধী ব্যস্ত আগামী ৭ সেপ্টেম্বর থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি পালনে। মিস্ত্রির মতে, ‘কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই দীর্ঘ কর্মসূচি তাঁর কাছে তপস্যার মতো।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে