হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের পর বুথফেরত জরিপ বলেছিল কংগ্রেসই জিতবে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। রাজ্যটিতে জিতেছে বিজেপি, আর বিরোধী দলেই থাকতে হচ্ছে কংগ্রেসকে। এদিকে, নির্বাচনে জয়ের পর হরিয়ানা বিজেপি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বরাবর দিল্লিতে অবস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে জিলাপি পাঠিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হরিয়ানা বিজেপির তরফ থেকে রাহুল গান্ধী বরাবর এই জিলাপি পাঠানো কোনো বন্ধুত্বের নিদর্শন নয় বরং রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বিতা একধরনের অপমানই। মূলত রাহুল গান্ধীর বক্তব্যের সূত্র ধরেই এমনটা করা হয়েছে।
হরিয়ানা বিজেপি রাহুল গান্ধী বরবার জিলাপি পাঠানোর বিষয়টি ফলাও করে প্রচার করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। প্ল্যাটফর্মটিতে শেয়ার করা এক পোস্টে দলটি বলেছে, ‘ভারতীয় জনতা পার্টির (হরিয়ানায়) সব কর্মীর পক্ষ থেকে রাহুল গান্ধীর বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে।’ সেই পোস্টে একটি অনলাইন খাদ্য সরবরাহ অ্যাপের স্ক্রিনশটও শেয়ার করা হয়। সেই স্ক্রিনশটে ঠিকানা লেখা ছিল, ‘২৪, আকবর রোড, দিল্লি, কংগ্রেস কার্যালয়।’
স্ক্রিনশটে দেওয়া তথ্যানুসারে, রাহুল গান্ধী বরাবর এক কেজি জিলাপি পাঠানো হয়েছে। দিল্লির কনট প্লেসে অবস্থিত ‘বিকানেরওয়ালা’ নামের একটি দোকান থেকে এই জিলাপি অনলাইন কেনা হয়। ভারতীয় রূপিতে এই জিলাপির দাম ছিল ৫৫০ রুপি। তবে সব মিলিয়ে প্রায় ৬০০ রুপি খরচ করতে হয়েছে বিজেপিকে।
এর আগে, হরিয়ানার গোহানা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় জিলাপি নিয়ে মন্তব্য করেন। এখান থেকে জিলাপি তৈরি করে ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এমনকি দেশের বাইরেও রপ্তানি করা হয়। সে সময় তিনি বলেছিলেন, বিজেপি সরকার প্রবর্তিত জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্সের কারণে জিলাপি উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু তাঁর এই মন্তব্যের কারণে বিজেপির অনেকেই বেশ গোসসা হয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে