২০২৪ সালে সাধারণ নির্বাচনে বিজেপি-বধের লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই দলকে প্রস্তুত রাখতে চান কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধী। চলতি মাসেই কংগ্রেস শাসিত রাজস্থানে বসছে দলের চিন্তন শিবির।
এর আগে আজ শনিবার কংগ্রেসের শীর্ষ নেতারা বৈঠক করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরের (পিকে) সঙ্গে।
দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেস পিকেকে দলে যোগ দিতে বলেছে। তবে জবাবে পিকে এখনো কিছু জানাননি।
জানা গেছে, এদিনের বৈঠকে গোটা দেশের সামগ্রিক পরিস্থিতি এবং সম্ভাব্য ভোটের ফল নিয়ে একটি উপস্থাপনাও পেশ করেন পিকে।
তবে এই ভোট কৌশলীর পরামর্শে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সফল হলেও অতীতে উত্তর প্রদেশ রাজ্যে কংগ্রেস ব্যর্থ হয়েছে। তাই পিকেকে নিয়ে কংগ্রেসেও মতবিরোধ রয়েছে।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ে অনেকটাই কোণঠাসা কংগ্রেস। দলের ভেতরেও গান্ধী পরিবারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় ফের কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন পিকে।
দিল্লিতে সনিয়া গান্ধীর সরকারি বাসভবনে এদিনের বৈঠকে রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন গুজরাট, হিমাচল প্রদেশ ও কর্ণাটক বিধানসভা ভোট নিয়েও আলোচনা হয়।
কংগ্রেসের পক্ষ থেকে পিকেকে দলে যোগ দেওয়ার জন্য একটি অংশ চাপ দিতে শুরু করেছে। জানা গেছে, বৈঠকে পিকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের জন্য এখন থেকেই জোট প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
কংগ্রেসকে প্রশান্তের পরামর্শ, ৫৪৩টি কেন্দ্রের দিকেই নজর না দিয়ে ৩৭০ আসনে মনোনিবেশ করা উচিত।
কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল সাংবাদিকদের জানিয়েছেন, আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। দলের আসন্ন চিন্তন শিবিরেও কিশোরের পরামর্শ নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, এর আগে একাধিকবার গান্ধী পরিবারের সঙ্গে পিকের বৈঠক হয়। কিন্তু বৈঠকের পরে তিনি প্রকাশ্যেই কংগ্রেসের সমালোচনা করেছেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে