ভারতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দেশটির ১৫টি রাজ্যের ৫৭টি কেন্দ্রে রাজ্যসভা অনুষ্ঠিত হবে নির্বাচন ১০ জুন। এসব কেন্দ্রের মধ্যে খাতায় কলমে এবং অন্যান্য বিচারে অন্তত ১০টি কেন্দ্রে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত। তবে সেই জয় ছিনিয়ে নিতে মরিয়া ভারতীয় জনতা পার্টি-বিজেপিও।
এরই মধ্যে দেশটির রাজ্যে রাজ্যে শুরু হয়েছে কংগ্রেস ঘর ভাঙানোর খেলা। দলের বিক্ষুব্ধ নেতা-কর্মী বিশেষ করে বিধায়কদের নিজেদের দলে টানতে নানা কৌশল অবলম্বন করেছে বিজেপি। বিদ্রোহী-ক্ষুব্ধ বিধায়কদের দলে টেনে কংগ্রেসকে আরও বেশি কোণঠাসা করে ফেলতে চায় বিজেপি। সদ্য সমাপ্ত আসামের রাজ্যসভা নির্বাচনে এমন কৌশলে অনেকটাই সফল বিজেপি। এই সাফল্যের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে অন্যান্য রাজ্যেও কংগ্রেসের ঘর ভাঙতে চায় বিজেপি।
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচন করে থাকেন দেশটির রাজ্যগুলোর বিধায়কেরা। দলের নির্দেশ মেনে দলীয় প্রতিনিধিকেই ভোট দেওয়ার নিয়ম প্রচলিত ভারতে। ফলে ফ্লোর ক্রসিং বা ক্রস ভোটের সম্ভাবনা কম। কিন্তু তারপরও রাজ্যে রাজ্যে ক্রস ভোট বা ভোট নষ্ট করে দলীয় প্রার্থীকে হারানোর একাধিক উদাহরণ রয়েছে।
বিশেষ করে একটি রাজ্যের একাধিক আসনে রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হলে বিরোধীদেরও জয়ের সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা মাথায় রেখেই কংগ্রেসের ক্ষুব্ধদের ক্রস ভোটের দিকে নিয়ে গিয়ে রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক ও মহারাষ্ট্রে কংগ্রেসকে হারানোর ছক কষছে বিজেপি। তাই সংখ্যার হিসেবেও হার নিশ্চিত বুঝেও প্রার্থী দিয়েছে তাঁরা।
কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালার দাবি, দল ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু বাস্তবতা বলছে রাজ্যসভার প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল তুঙ্গে। আর এরই ফায়দা নিতে মরিয়া বিজেপি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে