
বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আবারও মন্তব্য করেছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। একই সঙ্গে এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় লোকসভার প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।
জয়শঙ্কর বলেন, ‘আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের অবহিত করেছি। সম্প্রতি পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেছেন। তার বৈঠকগুলোতে এই বিষয়টি আলোচিত হয়েছে। আমাদের প্রত্যাশা যে, বাংলাদেশের নিজস্ব স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেবে।’
এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পের ভালো ইতিহাস রয়েছে। তিনি বলেন, ‘আসলে, যখন আমরা প্রতিবেশী প্রথম নীতির কথা বলি, তখন পাকিস্তান ও চীন ছাড়া প্রায় প্রতিটি প্রতিবেশী দেশে আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে। বাংলাদেশেও একই চিত্র দেখা যায়।’
এ ছাড়া বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে পারস্পরিক উপকারী একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত সরকার। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত করে বিভিন্ন খবরও প্রকাশ করা হচ্ছে।
তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবরই ভারতের এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সরকার বলছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে