
ভারতের মুম্বাই ও আহমেদাবাদে ‘আদানি হেলথ সিটি’ প্রকল্পের অধীনে দুটি স্বাস্থ্যকেন্দ্র চালু করতে যাচ্ছেন দেশটির অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। ৬ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকা) বিনিয়োগে তৈরি হতে যাওয়া এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা মায়ো ক্লিনিক গ্লোবাল কনসালটিংয়ের সঙ্গে চুক্তি করেছে আদানি গ্রুপ। প্রযুক্তিগত সহায়তা দেবে এই মার্কিন সংস্থা।
গৌতম আদানি বলেন, ‘দুই বছর আগে আমার ৬০তম জন্মদিনের উপহার হিসেবে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য বরাদ্দের ঘোষণা দিয়েছিল আমার পরিবার। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো সেই ৬০ হাজার কোটি রুপির প্রতিশ্রুতির প্রথম প্রকল্প। আদানি পরিবার পুরো খরচ বহন করবে, যাতে ভারতের সব স্তরের মানুষের জন্য উন্নতমানের ও সাশ্রয়ী চিকিৎসা ও মেডিকেল শিক্ষার সুযোগ নিশ্চিত করা যায়।’
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, প্রতিটি আদানি হেলথ সিটি ক্যাম্পাসে থাকবে ১ হাজার শয্যার মাল্টি-সুপার-স্পেশালিটি হাসপাতাল। একটি মেডিকেল কলেজ থাকবে, যেখানে প্রতি বছর ১৫০ জন স্নাতক শিক্ষার্থী, ৮০ জন আবাসিক চিকিৎসক ও ৪০ জনের বেশি ফেলো শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এ ছাড়া, এখানে ট্রানজিশনাল কেয়ার, পুনর্বাসন সুবিধা এবং অত্যাধুনিক গবেষণা কেন্দ্রও থাকবে।
আদানি গ্রুপ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক মায়ো ক্লিনিক গ্লোবাল কনসালটিং তাদের সঙ্গে কাজ করছে। এটি প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক লক্ষ্য ও চিকিৎসা পদ্ধতি নিয়ে কৌশলগত পরামর্শ দেবে। মায়ো ক্লিনিক প্রযুক্তির সংযুক্তি, বিশেষ করে ডিজিটাল ও তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্পর্কিত দিকনির্দেশনাও দেবে।
গৌতম আদানি এক্সে এক পোস্টে বলেন, ‘মায়ো ক্লিনিকের সঙ্গে অংশীদারত্বে আদানি হেলথ সিটি চালু করতে পেরে গর্বিত। আমরা বিশ্বমানের চিকিৎসা গবেষণা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও মেডিকেল শিক্ষার দিগন্ত খুলে দিচ্ছি। আহমেদাবাদ ও মুম্বাইয়ে দুটি ১ হাজার শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ দিয়ে আমাদের যাত্রা শুরু করছি। আমাদের লক্ষ্য, ভারতের প্রতিটি প্রান্তে অত্যাধুনিক চিকিৎসা উদ্ভাবন পৌঁছে দেওয়া। সুস্থ ও শক্তিশালী ভারতের পথে এগিয়ে চলার এটি কেবল শুরু!’
আদানি গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আমি বিশ্বাস করি, বিশ্বের বৃহত্তম সমন্বিত অলাভজনক চিকিৎসা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের সঙ্গে আমাদের অংশীদারত্ব ভারতের স্বাস্থ্যসেবার মান বিশেষ করে জটিল রোগের চিকিৎসা ও চিকিৎসা-সংক্রান্ত উদ্ভাবনের ক্ষেত্রে উন্নত করতে সহায়ক হবে।’
গত বছর আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও শীর্ষ কিছু কর্মকর্তা ভারতীয় বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত চুক্তি পেতে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন। তবে আদানি গ্রুপ এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩০ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে