হিন্দু ধর্মীয় উৎসব রামনবমী বা হনুমান জয়ন্তীকে ঘিরে ভারতের অন্তত ৫টি রাজ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, বিঘ্নিত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। তবে এই অস্থিতিশীলতার পেছনে আইএসআইএস বা অন্য কোনো জঙ্গিগোষ্ঠীর মদদ রয়েছে কিনা তা খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। সোমবার ভারতীয় হাইকোর্টে এই মামলা দায়ের করেন দেশটির আইনজীবী বিনিত জিন্দাল।
এদিকে, দেশে অশান্তি ও বিভাজন বেড়ে যাওয়ায় শান্তি বজায় রাখাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের ১৩টি বিরোধী দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ। তাঁরা শান্তি বজায় রাখার প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করে বলেছেন, ভোটের ফলাফলে হতাশ হয়ে বিরোধীরাই এমন পরিস্থিতিতে ইন্ধন জোগাচ্ছেন। এদিকে, বিজেপির এমপি ও ভারতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি বরুণ গান্ধী এক বিবৃতির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বিজেপির ঘরোয়া কোন্দলকে আবারও প্রকাশ্যে এনেছেন। এর আগে, দেশের অর্থনৈতিক পরিস্থিতির বেহাল দশার জন্য বিজেপির আরেক সাংসদ সুব্রামানিয়াম স্বামীও মোদি সরকারের সমালোচনা করেন।
ভারতে অশান্তির সৃষ্টির জন্য বিদেশি শক্তি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চক্রান্ত করছে বলে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা হলেও ভারতের কংগ্রেসসহ বেশির ভাগ বিরোধী দলই বিজেপিকে কাঠগড়ায় তুলেছে।
যৌথ বিবৃতিতে বিরোধী দলগুলোর অভিযোগ, ‘ঘৃণা ও অন্ধবিশ্বাস প্রচারের উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অডিও-ভিজ্যুয়াল প্ল্যাটফর্মগুলোর যথেচ্ছ অপব্যবহার চলছেই। এই পরিবেশ অসহনীয়। এই সকল ঘটনায় দেশের প্রধানমন্ত্রীর নীরবতায় সকলেই মর্মাহত। যারা ধর্মান্ধতা প্রচার করছে এবং যারা তাদের কথা ও কাজের মাধ্যমে উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এমন নীরবতা কার্যত তাঁর ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।’
তবে বিরোধীদের অভিযোগ অস্বীকার করে পাল্টা সমালোচনার বাণ ছুড়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘ভোটে হেরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করতেই বিরোধীরা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।’

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে