
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ‘হামলা’র সমালোচনা করেছেন দিল্লি জামে মসজিদের শাহি ইমাম সাইয়্যেদ আহমদ বুখারি। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে এ নির্যাতন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুখারি এক চিঠিতে ভারত ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে এ আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইমাম সাইয়্যেদ আহমদ বুখারি বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই আমাদের জাতীয় নেতৃত্ব, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা শেখ হাসিনা ওয়াজেদ এবং তাঁদের দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কূটনীতি, আঞ্চলিক বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম বিশ্বের নানা ইস্যুতে বাংলাদেশ সব সময় আমাদের পাশে থেকেছে।’
শেখ হাসিনার ভারত সফরের পর বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন বুখারি। তিনি বলেন, ‘এই অস্থিরতার শিকার হয়েছেন আওয়ামী লীগের মুসলিম ও অমুসলিম উভয় সমর্থকেরা।’ বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
বুখারি লিখেছেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে চলমান অন্যায়, হামলা এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর একতরফা পদক্ষেপ নিন্দনীয় এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। এসব ঘটনার কোনো ন্যায্যতা নেই। বাংলাদেশ প্রতিষ্ঠা এবং উন্নয়ন প্রক্রিয়ায় ভারতের অসামান্য ভূমিকা বাংলাদেশ সরকারকে সব সময় স্মরণ রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা লক্ষ লক্ষ বাংলাদেশি শরণার্থীকে নজিরবিহীন সহায়তা দিয়েছি এবং প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে আমরা তাঁদের পাশে দাঁড়িয়েছি।’
জাতিসংঘের সংখ্যালঘু অধিকার–বিষয়ক ঘোষণার প্রসঙ্গ টেনে বুখারি মুহাম্মদ ইউনূসকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী, ঘনিষ্ঠ মিত্র এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অভিভাবক হিসেবে আমি আশা করি, বাংলাদেশের বর্তমান সরকারপ্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস হিন্দু সংখ্যালঘুদের প্রতি হওয়া অন্যায়ের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন। তিনি যেন নিজের আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন। কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলাম এবং ইসলামি আইন সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের বৈষম্য বা অন্যায়ের সুযোগ রাখে না।’
এএনআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে বাংলাদেশ থেকে ৬০ জনেরও বেশি সন্ন্যাসী বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তবে তাঁদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কলকাতার ইসকন। এ ছাড়া, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির তারিখ ২০২৫ সালের ২ জানুয়ারি নির্ধারণ করেছে বাংলাদেশের আদালত। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে