ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, নবী মুহাম্মদ (সা.)কে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। প্রথম মামলাটি করা হয়েছে বহিষ্কৃত বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে। দ্বিতীয় মামলায় নাম রয়েছে বিজেপি নেতা নবীন জিন্দাল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহান, ধর্মীয় নেতা মাওলানা মুফতি নাদিমসহ আটজনের।
দুই সপ্তাহ আগে এক টেলিভিশন অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। পরে তাঁর বক্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল। এ ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় কোনো কোনো রাষ্ট্র। এমন পরিস্থিতিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর আজ মামলা দায়ের করা হলো।
টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কেউ না কেউ এ ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে থাকেন। কিন্তু পুলিশ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ করে না। তাই পুলিশের বিলম্বিত পদক্ষেপ নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছেন। তবে পুলিশ বিভাগ জোর দিয়ে বলেছে, তারা ঘৃণাপূর্ণ বক্তব্য ও সহিংসতা রোধে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি করে।
ইতিমধ্যে বিশ্বের ১৬টি মুসলিম রাষ্ট্র এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি তারা দিল্লিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা বলেছেন, ‘পুলিশ এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম আরও বেশি নজরদারিতে রাখবে, যাতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কেউ মিথ্যা, ভুল ও উসকানিমূলক তথ্য ছড়াতে না পারে।’
এই সম্পর্কিত পড়ুন:

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১১ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে