চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো-গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুর। আগামীকাল বৃহস্পতিবার ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৪০৩টি কেন্দ্রের মধ্যে ৫৮টি কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে শাসক দল বিজেপি। উত্তর প্রদেশের ১১টি জেলার এই ৫৮টি আসন নিয়ে এবার বেশ চিন্তিত বিজেপি। কেননা বিভিন্ন গণমাধ্যমের জরিপে উঠে এসেছে, কৃষকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ওপর এখনো ক্ষুব্ধ। পর্যবেক্ষকদের ধারণা, হিন্দিভাষী জাঠ অধ্যুষিত এলাকায় সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি (সপা) এবং জয়ন্ত চৌধুরীর আরএলডি ভালো ফল করবে। যদিও গতবার এই ৫৮টি কেন্দ্রের মধ্যে ৫৩ টিতেই জিতেছিল বিজেপি।
উল্লেখ্য, উত্তর প্রদেশে সাত দফায় ভোট হবে। শেষ হবে ৭ মার্চ। ভোট গণনা পাঁচ রাজ্যেই একসঙ্গে আগামী ১০ মার্চ। আপাতত নির্বাচনী উত্তাপ সর্বত্র। সবচেয়ে বেশি নজর উত্তর প্রদেশের দিকে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপির উন্নয়ন সংক্রান্ত নির্বাচনী প্রতিশ্রুতির অভাব নেই। তবে ধর্মীয় বিভাজনই যে তাঁদের ভোটে জেতার মূল হাতিয়ার সেটা বোঝা গিয়েছে নির্বাচনী ইশতেহারে। বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে লাভ জিহাদ রুখতে কঠোর আইন হবে রাজ্যে।
অন্যদিকে, সপা-র প্রতিশ্রুতি কর্মসংস্থান ও স্বচ্ছ প্রশাসনের পাশাপাশি অসাম্প্রদায়িক সরকার গঠন।
প্রিয়াঙ্কা গান্ধী'র নেতৃত্বে কংগ্রেস নারীশক্তিকেই কাজে লাগাতে মরিয়া। লড়াইয়ের ময়দানে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টিও। তবে আসল লড়াই সপা ও বিজেপির।
করোনা পরিস্থিতিতে উত্তর প্রদেশের নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের কাছেও চ্যালেঞ্জ। কারণ দলগুলো ভোট প্রচারের সুযোগ পায়নি এবার। ভার্চুয়াল প্রচার চালাতে হয়েছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের দ্বিতীয় দফার সঙ্গে এক যোগে ভোট হবে উত্তরাখণ্ড, পাঞ্জাব ও গোয়ায়। মণিপুর বিধানসভার ভোট ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। ১০ মার্চ পাঁচ রাজ্যেই একসঙ্গে ভোট গণনা।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে