পশ্চিমবঙ্গের মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত তিনজন। গতকাল শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে তৃণমূলের জ্যেষ্ঠ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে মেদিনীপুর জেলার নারিয়াবিলা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ প্রেসিডেন্টের বাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ওই নেতার বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।
মেদিনীপুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে আরও তদন্ত চলছে।’ তিনি আরও বলেছেন, ‘আঘাতটি এতই শক্তিশালী ছিল যে, এ ঘটনায় একটি খড়ের চালের ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে।’
এদিকে বিজেপি এই বিস্ফোরণকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে। বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূলের ওই নেতার বাড়িতেও বোমা তৈরি হচ্ছিল।’ তিনি রাজ্যে কেবল বোমা তৈরির ‘শিল্প’ বিকশিত হয়েছে উল্লেখ করে বলেন, ‘রাজ্যে কেবল বোমা তৈরির শিল্প বিকশিত হয়েছে।’ তবে বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘কোনো প্রমাণাদি ছাড়াই তৃণমূলকে দোষারোপ করা বিরোধীদের জন্য সহজ।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে