
পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে পাঞ্জাবের হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাঞ্জাবে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তিনি ১৫ থেকে ২০ মিনিট ফ্লাইওভারের ওপর আটকা থাকেন। এরপর বাধ্য হয়ে সব কর্মসূচি স্থগিত করে তিনি দিল্লিতে ফিরে যান।
আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি’ হিসেবে অভিহিত করে পাঞ্জাবের কংগ্রেসশাসিত রাজ্য সরকারের সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোদির সফরের আয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকার। নিরাপত্তা ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাথিন্দা বিমানবন্দরে ফিরেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাঞ্জাবের ফ্লাইওভারে ১৫ থেকে ২০ মিনিট আটকা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।’
পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকারের মুখ্যমন্ত্রী চারণজিৎ সিং চান্নিকে উদ্দেশ করে টুইট করেছেন বিজেপির প্রধান জেপি নাড্ডা।
টুইট বার্তায় নাড্ডা বলেন, ‘পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে হাজার কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন বাধাগ্রস্ত হয়েছে। এটি দুঃখজনক। রাজ্য পুলিশ সমাবেশে যোগ দিতে জনগণকে নিষেধ করেছিল। এসব বিষয় সমাধানের জন্য ফোনে কথা বলতেও রাজি হননি মুখ্যমন্ত্রী চান্নি।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে