মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই সদস্যের করা মন্তব্যের জেরে দেশটির রাজধানী দিল্লির জামে মসজিদে বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে বিপুলসংখ্যক মুসল্লি বিক্ষোভ করেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি জানায়, শুক্রবার জুমার নামাজের পর দিল্লির জামে মসজিদে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং দলটির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে অবশ্য বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দিল্লি ছাড়াও উত্তর প্রদেশের কয়েকটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও দলটির আরেক নেতা নবীন কুমার জিন্দালের গ্রেপ্তারের দাবিতেই বিক্ষোভে অংশ নেন তাঁরা।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে এক টেলিভিশন অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। পরে তাঁর বক্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল। এ ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় কোনো কোনো রাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৭ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে