ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শারদ পাওয়ারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেকরকে চড় মেরেছেন এক এনসিপি কর্মী। চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন এনসিপি কর্মী বিনায়ক আম্বেকরকে ঘিরে ধরেন। একপর্যায়ে এক এনসিপি কর্মী তাঁকে চড় মারেন।
মহারাষ্ট্রের বিজেপিপ্রধান চন্দ্রকান্ত পাতিল ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেকরের ওপর এনসিপির কর্মীরা হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। এনসিপির সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার শারদ পাওয়ারকে নিয়ে লেখার কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারাঠি অভিনেত্রী কেতকী চিতালে (২৯) ও ফার্মেসির শিক্ষার্থী নিখিল ভামর (২৩)। কেতকী চিতালেকে ১৮ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিনেত্রী কেতকী চিতালের বিরুদ্ধে মানহানি, শত্রুতা প্রচার এবং মানুষের মাঝে বৈষম্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার এই অভিনেত্রী শারদ পাওয়ারকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘নরক আপনার অপেক্ষায়।’

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১০ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে