বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৫০টি আসনও জিতবে না বলে মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
নীতীশ কুমার বলেছেন, ‘গেরুয়া দলটি বিহারের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাতে পারে। তাদের এই পরিকল্পনা নস্যাৎ করতে আমাদের পঞ্চায়েতস্তর পর্যন্ত সজাগ থাকতে হবে।’
ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন জানায়, গত শনিবার বিহারের পাটনায় জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) কার্যনির্বাহী সভায় নীতীশ কুমার এসব কথা বলেন।
ভারতের সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য় ২৮২টি আসনের প্রয়োজন। ২০১৯ সালের সংসদীয় নির্বাচনে বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়েছিল।
সভায় ২০২০ সালের বিহারের বিধানসভা নির্বাচনে জনতা দলের কম আসন পাওয়ার পেছনে বিজেপির ষড়যন্ত্রকে দায়ী করেন নীতীশ। ওই বছরের নির্বাচনে ৪৩ আসনে জয় পেয়েছিল জেডিইউ। অথচ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনেই দলটি ৭১টি আসনে জয় পেয়েছিল।
চলতি বছরের আগস্টে বিজেপি নেতৃত্বাধীন জোট ছেড়ে গ্র্যান্ড অ্যালায়েন্স নামে নতুন জোটে যোগ দিয়েছেন নীতীশ। পরে তিনি অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ভারতের অনেক গণমাধ্য়ম তাঁকে আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের নেতা হিসেবে বিবেচনা করছে। তবে দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য় লড়ার আগ্রহ নেই নীতীশের। ২০২৪ সালের মে মাসে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৫ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে