
দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি আসনে বিজেপির প্রার্থী রমেশ বিধুরি। সম্প্রতি নির্বাচনী জনসভায় কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিং এক্স-এ রমেশ বিধুরির নির্বাচনী প্রচারের একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওটিতে বিজেপি নেতা বিধুরিকে বলতে শোনা যায়, ‘বিজেপি ক্ষমতায় এলে কালকাজির সব রাস্তা প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো মসৃণ করে দেওয়া হবে!’ তাঁর এই মন্তব্যের পর চটেছে কংগ্রেস শিবির।
আজ রোববার কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ বিজেপির বিরুদ্ধে নারীবিদ্বেষের অভিযোগ তোলেন। এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে বিধুরির এই মন্তব্য অত্যন্ত ‘লজ্জাজনক’ এবং এটি নারীদের প্রতি বিজেপি নেতার ‘অরুচিকর’ মনোভাব প্রকাশ করে।
সুপ্রিয়া শ্রীনাথ আরও বলেন, ‘বিধুরি আগেও এক সংসদ সদস্যের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন, যার জন্য তিনি কোনো শাস্তি পাননি। এর মধ্য দিয়েই বিজেপির প্রকৃত চেহারা ফুটে ওঠে।’
শ্রীনাথ বিজেপির নারীনেত্রী, বিশেষ করে বিজেপি সভাপতি এবং নারী ও শিশু উন্নয়নমন্ত্রী জেপি নাড্ডাকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়াও জানতে চান। তিনি দাবি করেন, বিধুরির এমন কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে রমেশ বিধুরি বলেন, তাঁর এই মন্তব্যের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অতীত মন্তব্যের উদাহরণ টেনে বলেন, ‘লালু সাহেব বিহারের রাস্তা অভিনেত্রী হেমা মালিনীর গালের মতো মসৃণ করার কথা বলেছিলেন। যদি লালু যাদবের মন্তব্যের জন্য সমালোচনা না হয়, তবে আমাকে কেন প্রশ্ন করা হচ্ছে?’
তিনি আরও বলেন, ‘হেমা মালিনী কি নারী নন? তিনি অর্জনের দিক থেকে প্রিয়াঙ্কা গান্ধীর চেয়ে অনেক এগিয়ে।’
অবশ্য রমেশ বিধুরির বক্তব্য নিয়ে এমন বিতর্ক নতুন নয়। ২০২৩ সালে লোকসভা অধিবেশনে বিএসপি সংসদ সদস্য দানিশ আলীকে উদ্দেশ করে তাঁর সাম্প্রদায়িক মন্তব্য ক্যামেরায় ধরা পড়ে, যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছিল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে