ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকেও সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হলো। মঙ্গলবার রাতে কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার বিষয়ে কংগ্রেস পার্টির সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার আপাত দায়িত্বপ্রাপ্ত স্পিকারকে চিঠি লিখেছেন বলেও জানিয়েছেন ভেনুগোপাল।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গত ৮ জুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। সেখানেই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়। এবার কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে থাকা তৃণমূল, সমাজবাদী পার্টি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
এবারের লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাড ও উত্তরপ্রদেশের রায়বেরেলি—দুটি আসন থেকেই তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি অনেক প্রতিকূলতার মধ্যেও এবার একক দল হিসেবে ৯৯টি আসন পেয়ে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান সুসংহত করেছে কংগ্রেস। এমন পরিস্থিতিতে রাহুলই যে বিরোধী দলনেতা হচ্ছেন, সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে