কংগ্রেস যখন সবকিছু সামলে ওঠার চেষ্টা করছে ঠিক তখনই দলটি আবারও ভাঙনের মুখে। এবার গোয়ার কংগ্রেসের ১১ জন বিধায়কের ৮ জনই যোগ দিয়েছেন বিজেপিতে। এঁদের মধ্যে প্রখ্যাত কংগ্রেস নেতা দিগম্বর কামাত এবং মাইকেল লোবোর মতো নেতাও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৮ বিধায়কের দলত্যাগের ফলে ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় কংগ্রেসের আসনসংখ্যা গিয়ে দাঁড়াল মাত্র ৩-এ। এই পদত্যাগের পর কংগ্রেসের ‘ভারত জড়ো যাত্রা’ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটি বলেছে, কংগ্রেসের ভারত জড়ো যাত্রা নয় বরং ‘প্রথমে কংগ্রেস জড়ো’ কর্মসূচি নেওয়া উচিত।
এই ৮ জনের পদত্যাগের ফলে কংগ্রেসের দুই-তৃতীয়াংশই এখন বিজেপির দখলে। ভারতের আইন অনুসারে দলত্যাগের পরও এই বিধায়কদের অযোগ্য বলে ঘোষণা করা যাবে না। দলত্যাগী বিধায়কদের মধ্যে রয়েছেন মাইকেল লোবোর স্ত্রী ডেলাইলা লোবো, রাজেশ ফলদেশাই, কেদার নায়েক, সংকল্প আমনকার, অ্যালেক্সিও সেকুয়েইরা এবং রুডলফ ফার্নান্দেজ।
দল ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসে ভারত জড়ো যাত্রারও সমালোচনা করেছেন মাইকেল লোবো। তিনি বলেছেন, ‘এটি মূলত কংগ্রেস ছাড়ো এবং বিজেপি গড়ো’ আন্দোলন।
এদিকে, কংগ্রেসি বিধায়কদের দল ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা পবন খেরা বলেছেন, ‘এই মূলত অপারেশন কাদা।’ তিনি আরও বলেন, ‘বিজেপি এসব কৌশল ব্যবহার করেছে—কেন্দ্রীয় তদন্ত সংস্থা ব্যবহার, গুন্ডাদের দিয়ে হুমকি, অর্থের প্রলোভন—কারণ দলটি ভারত জড়ো যাত্রা কর্মসূচির কারণে ভীত।’ এই দলত্যাগের ঘটনার পরপরই কংগ্রেসের মিত্র গোয়া ফরওয়ার্ড পার্টিও দলত্যাগীদের তিরস্কার করেছে। দলটি প্রতিক্রিয়ায় বলেছে, ‘দলত্যাগী বিধায়কেরা খাঁটি মন্দের প্রতীক।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে